শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ মুক্ত, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অবশেষে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বৈশখালি গ্রামের পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে মুক্তি দেওয়া হয়েছে। আজ সোমবার সকালের দিকে তাকে সুন্দরবনের ধোলাই খাল থেকে একটি জেলে নৌকা করে মীরগাং এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে মোটরসাইকেলে তাকে সকাল সাড়ে ১০টায় সুন্দরবন বাজারে নিয়ে আসা হয়।
এদিকে অপহরণের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের নজরুল ইসলামের ছেলে যুবদল নেতা মাহামুদুল হাসান ডন(৩২), একই গ্রামের সুজাউদ্দিনের ছেলে আব্দুর জব্বার(৩৫) ও নেছার আলীর ছেলে শাহীনুর গাজী (৩০)।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের বৈশখালি গ্রামের নিতাই পরমোণ্যের ছেলে প্রিয়নাথ পরমান্য জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার দাদা পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে সুন্দরবন বাজার থেকে রোগাক্রান্ত এক গরু চিকিৎসা দেওয়ার নাম করে অপহরণ করা হয়। পরে তার মুক্তির জন্য দাদার মুঠোফোন থেকে বউদি সবিতা রানীর কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় তিনি শনিবার রাতে শ্যামনগর থানায় ১০০ নং মিসিং ডায়েরী করেন। এরপর থেকে প্রশাসন দাদাকে উদ্ধারে চিরুনি তল্লাশী শুরু করেন। একপর্যায়ে বনদস্যুদের কথামত তারা সাত লাখ টাকার বিনিময়ে দাদাকে ফিরে পাওয়ার জন্য রবিবার রাত ৯টার দিকে মীরগাং এলাকায় যান বউদি সবিতা রানী পরমান্য ও তার ভাই দেবদাস। পুলিশের তৎপরতার ফলে বনদস্যুরা সোমবার পৌনে ১০টার দিকে ধলাই খাল থেকে বনদস্যুদের সহযোগী মীরগাং এলাকার শাহীনুরের জেলে নৌকায় তুলে দেয়। মীরগাং থেকে তাকে একটি মটর সাইকেলে সুন্দরবন বাজারে নেওয়া হয়। পরে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
অপহৃত অনিমেষ মণ্ডল জানান, ট্যাংরাখালি গ্রামের আনছার ঢালীর ছেলে বর্তমানে কৈখালি গ্রামের বৈশখালি গ্রামে বসবাসকারি আশরাফ আলী তাকে ভারতীয় অসুস্থ গরু চিকিৎসার কথা বলে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন বাজার থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে সুন্দরবনের মধ্যে নিয়ে তারই মোবাইল থেকে স্ত্রী সবিতা রানীর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ সময় তার উপর নির্যাতন চালানো হয়।
মীরগাং গ্রামের শাহীনুর জানান, রবিবার সন্ধ্যায় একই এলাকার মাহামুদুল ও জব্বার তাকে বিকাশে টাকা ও অনিমেষকে খাবার দিয়ে আসতে বলে। সে অনুযায়ী তিনি অনিমেষ পরমান্যকে ধলাই খালে পারে খাবার দিয়ে আসেন। এ সময় সেখানে আশরাফ আলী, তার ভাই চেঞ্জিস রবিউলসহ (২০১৮ সালে র্যাব এর কাছে আত্মসমর্পণকারি) তিনজন উপস্থিত ছিল।
তবে স্থানীয় একটি দায়িত্বশীল সূত্র জানায়, মীরগাং গ্রামের সাগর ভাংগির স্ত্রী মক্ষীরানী প্রিয়ঙ্কা ম-ল. জেলেখালির আনারুলসহ কয়েকজনের সঙ্গে পরামর্শ করে মাহামুদুল হাসান ডন, আব্দুল জব্বার, রবিউল ও আফছার শনিবার সকালে ডাঃ অনিমেষকে অপহরণের পরিকল্পনা করে। আব্দুর জব্বারের বিরুদ্ধে বরগুনা জেলার বেতাগী উপজেলায় সিআর ৯/২১ নং প্রতারণা মামলা, শ্যামনগর থানায় গত বছরের ২ অক্টোবর হত্যা চেষ্টা মামলা, মাহামুদুল হাসান ডন এর বিরুদ্ধে শ্যামনগর বিচারিক আদালতে মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান জানান, রবিবার রাতে কিছু টাকাসহ সবিতা ও তার ভাই দেবদাসকে নিয়ে যতীন্দ্রনগর ও মীরগাং এলাকায় অবস্থান করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারিরা আর যোগাযোগ করেনি। একপর্যায়ে সোমবার সকাল ১০ টায় কোষ্টগার্ড, পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান শুরু করার আগেই বনদস্যুরা ডাঃ অনিমেষকে মুক্তি দিয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপহরণের সাথে জড়িত আফছার ও রবিউলসহ অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাহামুদুল হাসান, শাহীনুর ও জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। করা হয়েছে। এ ঘটনায় ডাঃ অনিমেষ পরমান্য বাদি হয়ে সোমবার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আগামিকাল মঙ্গলবার প্রত্যেককে সাত দিন করে রিমা- আবেদনসহ আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ২ মে সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হন ডাঃ অনিমেষ পরমান্য। সাড়ে ১০টার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। দুপুর একটার পর তার ফোন বন্ধ পাওয়া যায়। বিকেলে অনিমেষের ফোন থেকেই তার স্ত্রীর ফোনে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা চাওয়া হয়।
(আরকে/এসপি/মে ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- খাটের নিচে রাখা বস্তায় মিললো ৩৮ কেজি গাঁজা, নারী আটক
- পুরোনো মালিকের কাছে ব্যাংকের মালিকানা ফিরানোর যৌক্তিকতা
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- ৬ মাস ধরে নেই বিচারক, ভোগান্তিতে সাতক্ষীরার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারপ্রার্থীরা
- সালথায় গ্রাম্য মোড়লদের দ্বন্দ্বের বলি হচ্ছে সাধারণ মানুষ, এর শেষ কোথায়
- ঠাকুরগাঁওয়ে মানবেতর জীবনযাপন করছে গৃহবন্দী পরিবার
- শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ মুক্ত, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- ব্রির নতুন মহাপরিচালক ড. আমিনুল ইসলাম
- ফরিদপুর বিআরটিএ-তে দুর্নীতি ও হয়রানি: পরিদর্শকের শাস্তির দাবিতে বিক্ষোভ
- প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ
- গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
- দেশে হাম ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু
- ৯ বছরে পাঁচ লাখ নারীর পাশে ব্র্যাক ব্যাংক ‘তারা’
- বাজারে অসছে সেগমেন্টের প্রথম ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন রিয়েলমি সি১০০আই
- সালথায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- ফরিদপুরে শিশু কবিতা ধর্ষণ ও হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- লৌহজংয়ে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টি সেন্টারগুলোর কাগজপত্র সঠিক নেই
- এডিট করে কলরেকর্ড ভাইরাল করায় শ্রমিকদলের সভাপতির সংবাদ সম্মেলন
- নড়াইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার, ধর্ষক পলাতক
- ফুলপুরে কুকুর-বিড়ালের ভ্যাকসিন প্রদান
- ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক
- রবীন্দ্রদর্শনে প্রকৃতি ভাবনা ও বর্তমান পরিবেশ সংকট
- আবদুল্লাহ আবু সায়ীদ: বিতর্কের অতলে নয়, বোধের আলোয় পুনর্বিবেচনা
- অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- বাউফলের খুদে ফুটবলার কমলিকা সাজ্জাল সাড়া ফেলেছে জাতীয় ক্রীড়াঙ্গনে
- অটোরিকশায় গৃহবধূর গলায় ছুরি ধরে টাকা-স্বর্ণ লুট
- প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- যশোরে থমথমে সবজির বাজার
- সম্প্রীতির নয়া দিগন্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক : সাত দফা সমঝোতা চুক্তি স্বাক্ষর
- বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
- কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন
- ‘সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ গড়ছে’
- তোমার নালিশের পরে
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
০৪ মে ২০২৬
- খাটের নিচে রাখা বস্তায় মিললো ৩৮ কেজি গাঁজা, নারী আটক
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- সালথায় গ্রাম্য মোড়লদের দ্বন্দ্বের বলি হচ্ছে সাধারণ মানুষ, এর শেষ কোথায়
- ঠাকুরগাঁওয়ে মানবেতর জীবনযাপন করছে গৃহবন্দী পরিবার
- শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ মুক্ত, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- ব্রির নতুন মহাপরিচালক ড. আমিনুল ইসলাম
- ফরিদপুর বিআরটিএ-তে দুর্নীতি ও হয়রানি: পরিদর্শকের শাস্তির দাবিতে বিক্ষোভ
- গোপালগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
- সালথায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- ফরিদপুরে শিশু কবিতা ধর্ষণ ও হত্যা: দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- লৌহজংয়ে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টি সেন্টারগুলোর কাগজপত্র সঠিক নেই
- এডিট করে কলরেকর্ড ভাইরাল করায় শ্রমিকদলের সভাপতির সংবাদ সম্মেলন
- নড়াইলে প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার, ধর্ষক পলাতক
- ফুলপুরে কুকুর-বিড়ালের ভ্যাকসিন প্রদান
- সুন্দরবনে মুক্তিপণের দাবিতে দুই বনজীবী অপহরণ
-1.gif)








