E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খাটের নিচে রাখা বস্তায় মিললো ৩৮ কেজি গাঁজা, নারী আটক

২০২৬ মে ০৪ ১৯:৩৯:৫৩
খাটের নিচে রাখা বস্তায় মিললো ৩৮ কেজি গাঁজা, নারী আটক

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় রুচিয়া বেগম (৫৪) নামে এক নারীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরের দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে ওই নারীকে আটক করা হয়।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত নারী রুচিয়া বেগম উপজেলার নড়াগাতীর থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মৃত তরিকুল সরদারের বাড়ি থেকে তার স্ত্রী রুচিয়া বেগমকে আটক করেন। এরপর রুচিয়া বেগমের ঘরে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা। তবে রুচিয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী তার আরেক সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃত
নারীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। ওই নারীরসহ আরও এক পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম নারী মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরএম/এসপি/মে ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test