রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটিকে কেন্দ্র করে পদপ্রত্যাশী ও পদবঞ্চিত দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় শহরের গুরুত্বপূর্ণ এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বনরূপা বাজার এলাকা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। গত দুই দিন ধরে চলে আসা এই উত্তেজনা সোমবার দুপুরে চরম আকার ধারণ করে। দুপুর নাগাদ পদবঞ্চিত নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ঠিক একই সময়ে নতুন কমিটির সমর্থকরা একটি আনন্দ মিছিল বের করার প্রস্তুতি নিলে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে।
বিকেল ৩টার দিকে উত্তজনা সংঘর্ষে রূপ নেয়। নতুন কমিটির সমর্থকরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে শহরের কাঁঠালতলী ও বনরূপা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের প্রভাবে বনরূপা এলাকার দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং প্রধান সড়কে যান চলাচল স্থগিত হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে বনরূপা এলাকা পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে সৃষ্ট উত্তজনা নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। তবে এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
(আরএম/এএস/মে ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে
- পশ্চিমবঙ্গের নির্বাচনে রুদ্রনীল-হিরণ এগিয়ে, পিছিয়ে রাজ-সায়ন্তিকা
- এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য
- সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
- রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
- নারী ফুটবলারদের যৌন হয়রানি, পাঁচ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা
- ফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- ‘রাষ্ট্রের সম্পাদিত চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না’
- ‘ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ক অটুট থাকবে’
- নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খুব ভালো হয়েছে’
- সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা
- সোনার দাম কমেছে
- ‘পশ্চিমবঙ্গে বদলা নয়, বদল হবে’
- ননিয়া নামক স্থানে পাক সেনাদের পৈশাচিক নির্যাতনে ২৬ জন মানুষ নিহত হয়
- খাটের নিচে রাখা বস্তায় মিললো ৩৮ কেজি গাঁজা, নারী আটক
- পুরোনো মালিকের কাছে ব্যাংকের মালিকানা ফিরানোর যৌক্তিকতা
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- ৬ মাস ধরে নেই বিচারক, ভোগান্তিতে সাতক্ষীরার নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারপ্রার্থীরা
- সালথায় গ্রাম্য মোড়লদের দ্বন্দ্বের বলি হচ্ছে সাধারণ মানুষ, এর শেষ কোথায়
- ঠাকুরগাঁওয়ে মানবেতর জীবনযাপন করছে গৃহবন্দী পরিবার
- শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ মুক্ত, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- ব্রির নতুন মহাপরিচালক ড. আমিনুল ইসলাম
- যশোরে থমথমে সবজির বাজার
- সম্প্রীতির নয়া দিগন্তে বাংলাদেশ-ভারত সম্পর্ক : সাত দফা সমঝোতা চুক্তি স্বাক্ষর
- সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- ‘রাষ্ট্রের সম্পাদিত চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না’
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- মোঃ সিরাজ আল মাসুদ’র কবিতা
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
- ফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
- ‘সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ গড়ছে’
- কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন
- তোমার নালিশের পরে
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
- মোবাইল মেলায় স্যামসাংয়ের ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
০৫ মে ২০২৬
- সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
- রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
-1.gif)








