সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে সুবর্ণচরে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।
সোমবার (৪ মে) বিকেলে উপজেলার খাসের হাট রাস্তার মাথা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি এডভোকেট এবিএম জাকারিয়া'র বাড়ি থেকে শুরু হয়ে খাসের হাট রাস্তার মাথায় শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আল আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বিজয় সহ অনেকে বক্তব্য রাখেন।
নতুন কমিটি ঘোষণা করায় আনন্দে মিছিলে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, নতুন এই কমিটি ছাত্রদলের কার্যক্রমকে আরো গতিশীল করবে এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে উপজেলার তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে।
নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট এবিএম জাকারিয়া বলেন, ‘উপজেলা কমিটির নেতারা অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। সুবর্ণচর উপজেলার কৃতি সন্তান নাছির উদ্দিন নাছির সহ কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে কমিটিতে রাখা সম্ভব না হলেও ত্যাগীদের মূল্যায়ন করায় সুন্দর একটি কমিটি হয়েছে। তাদের নেতৃত্বে আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে কাজ করবে।'
সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল বলেন 'দলের গঠনতন্ত্র অনুযায়ী একজন আহ্বায়ক একজন সদস্য সচিব নির্বাচিত করার সুযোগ আছে, সে অনুযায়ী বর্তমানে সবথেকে যোগ্য ও ত্যাগীদের দিয়ে নতুন কমিটি করায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতি হবে রাজনৈতিক ভাষায়, সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
উপজেলা ছাত্রদলের নতুন কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘ছাত্রদল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথের দক্ষ একটি সংগঠন। এ সংগঠন সবসময় শিক্ষার্থীদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করে আসছে। আগামী দিনে শহীদ জিয়া ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শকে ধারণ করে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের মাধ্যমে এবং সুশৃঙ্খল রাজনীতির মাধ্যমে ছাত্রদল আরও শক্তিশালী সংগঠন হবে।’
তিনি আরো বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হবে। সকলকে সঙ্গে নিয়ে উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আমরা কাজ করব।
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। সেখানে জামাল উদ্দিন আহমেদ আহবায়ক এবং আব্দুল্লাহ আল আরিফকে সদস্য সচিব করা হয়।
এছাড়াও কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বিজয়, যুগ্ম আহ্বায়ক মুশফিক রানা, আলা উদ্দিন বারী সোহাগ, সুশান্ত দেবনাথ রিমন,তানভীর আহমেদ পলক,শফিকুল ইসলাম পলাশ,মোঃ বেলাল,সাহাব উদ্দিন সাজু,মোঃ মেহেদী হাসান,আরিফুল হক রাশেদ,সালাউদ্দিন (সাকা),মহসিন আকরাম,শাখাওয়াত হোসেন।
সদস্যরা হলেন হিমেল বাহার,মশিউর রহমান, জিয়াউর রহমান জিহাদ, জহিরুল ইসলাম সম্রাট, সৌরভ উদ্দিন কাজল,শিবলু দাস,মোঃ রাশেদ,মোঃ আরিফ হোসেন,আতাউর রহমান জিসান,ইব্রাহিম খলিল বাবু।
(আইইউএস/এএস/মে ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








