E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন 

২০২৬ মে ০৫ ১৭:২৭:৫৩
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামে কৃষক ও আম ব্যবসায়ি আবু সাঈদের বাগানে এর উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তের সভাপতিত্বে সাতক্ষীরায় আম সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, কৃষক আবু সাঈদ প্রমুখ।

বক্তারা বলেন, বেলে দোঁয়াশ মাটি ও অনুকুল পরিবেশ এর কারণে সাতক্ষীরার আম আগে পাকে। সুস্বাদু ও ভেজাল মুক্ত হওয়ার কারণে এ আম শুধু বাংলাদেশে নয়, বিদেশও পাঠানো হয়। আমের ফলন বাড়াতে ও গুণগত মান বৃদ্ধি করতে কীটনাশক ব্যবহার না করা ও কেমিকেল দিয়ে আম না পাকানোর প্রতি সচেষ্ট থাকতে হবে। আমের বাজার ঠিক রাখতে সরকারিভাবে প্রক্রিয়াজাত করণের ব্যবস্থা করতে হবে। ১০০ মেট্রিক টণ আম বিদেশে পাঠানো হবে। আগামি ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম ভাঙার সময় নির্ধারণ করা হয়েছে।

এবার সাতক্ষীরায় চার হাজার ১৪০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ৩৮০ মেঃ টন।

(আরকে/এসপি/মে ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test