কাপ্তাইয়ে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার, পালালো পাচারকারীরা
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারকারীদের কবল থেকে অত্যন্ত বিরল প্রজাতির একটি ‘মালায়ন নাইট হিরোন’ (Malayan Night Heron) পাখি উদ্ধার করেছে বনবিভাগ। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বনবিভাগের অফিস সহকারী ওসমান গণিসহ বনবিভাগের একটি চৌকস দল ব্যাঙছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া বনবিভাগ সদস্য ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে পাচারের উদ্দেশ্যে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিরল প্রজাতির এই পাখিটি উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়।
কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, "উদ্ধারকৃত পাখিটি বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে। এটি বেশ বিরল প্রজাতির একটি পাখি। আমরা ইতিমধ্যে পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মালায়ন নাইট হিরোন বা মালয় নাইট হেরন (বৈজ্ঞানিক নাম: Gorsachius melanolophus) মূলত দক্ষিণ ও পূর্ব এশিয়ায় দেখা যায়। এটি 'টাইগার বিটার্ন' নামেও পরিচিত। বাংলাদেশে এই পাখির দেখা মেলা অত্যন্ত দুষ্কর। কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে কদাচিৎ এই পাখির বিচরণ দেখা যায় বলে পরিবেশবাদীরা জানিয়েছেন।
বন কর্মকর্তারা ধারণা করছেন, পাচারকারীরা এই বিরল পাখিটি গহীন বন থেকে ধরে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এই চক্রটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও বনবিভাগ সূত্রে জানা গেছে।
(আরএম/এসপি/মে ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- রাজবাড়ীতে অবৈধ পোল্ট্রি খামার অপসারণের দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
- শ্যামনগরে ডাঃ অনিমেষ অপহরণ মামলা, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেপ্তার
- মুন্সীগঞ্জে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কোষাধ্যক্ষসহ আহত ৭
- কাপাসিয়ায় কৃষকের ধান কেটে দিলেন এমপি সালাহউদ্দিন
- মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিল মারুফ
- কাপ্তাইয়ে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার, পালালো পাচারকারীরা
- ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি
- সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড
- সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন
- গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
- মাদারীপুরে ব্র্যাক সীড এ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে
- পশ্চিমবঙ্গের নির্বাচনে রুদ্রনীল-হিরণ এগিয়ে, পিছিয়ে রাজ-সায়ন্তিকা
- এনসিপিতে যোগ দিচ্ছেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য
- সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
- রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
- নারী ফুটবলারদের যৌন হয়রানি, পাঁচ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা
- ফাঁকি দেওয়া করের ৫৩২ কোটি টাকা আদায়
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- ‘রাষ্ট্রের সম্পাদিত চুক্তি ইচ্ছামতো বাতিল করা যায় না’
- ‘ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ক অটুট থাকবে’
- নুসরাতকে এমপি নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খুব ভালো হয়েছে’
- সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা
- সাগর-রুনি হত্যাকাণ্ডের ১০ বছর
- ইলিশের আবাসস্থলে ইলিশ নেই, পরিবেশ বিপর্যয় ও সামুদ্রিক দুর্যোগে কমছে উৎপাদন দাবি গবেষক ও পরিবেশবিদদের
- পলাশবাড়ীতে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ
- তিস্তা বাঁচাতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু
- মোঃ সিরাজ আল মাসুদ’র কবিতা
- চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
- ‘সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগ সংগ্রামের মধ্য দিয়ে আজকের বাংলাদেশ গড়ছে’
- কুয়াকাটায় এবার ভেসে এলো ১০ ফুট লম্বা মৃত ডলফিন
- তোমার নালিশের পরে
- মোবাইল মেলায় স্যামসাংয়ের ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়
- জলবায়ু পরিবর্তনের ক্ষতি হ্রাস ও পরিবেশ সুরক্ষার দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি
- বদরুল হায়দার’র একগুচ্ছ কবিতা
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- রাজশাহীতে আম সংগ্রহ শুরু
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
০৫ মে ২০২৬

-1.gif)