মুন্সীগঞ্জে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কোষাধ্যক্ষসহ আহত ৭
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদের কোষাধ্যক্ষসহ ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি সোমবার (৪ মে) রাত ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম শিমুলিয়া গ্রামের দিঘীরপাড় জামে মসজিদ এলাকায় ঘটে।
আহতরা হলেন, মসজিদের কোষাধ্যক্ষ শেখ মোশারফ হোসেন (৬২), মো. ইব্রাহিম (২৬), অসিম আহমেদ সময় (৩২), সোহেল খান (৪৫), মো. শহিদুল্লাহ্ (৩০), রিটু (৪৫) ও মুন্না (২৫)। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জিহাদ মজুমদার নামে এক ব্যবসায়ী মসজিদের বৈদ্যুতিক মিটার থেকে অনুমতি ছাড়াই নিজের দোকানের জন্য গোপনে বিদ্যুৎ সংযোগ নেন। বিষয়টি জানতে পেরে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শেখ মোশারফ হোসেন বাধা দিলে জিহাদ ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই ৭ জন আহত হন।
এ ঘটনায় আহত মোবারক হোসেন লৌহজং থানায় জিহাদ মজুমদারসহ অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল মুকুট বলেন, অভিযুক্ত জিহাদ এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত এবং তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে নিরীহ মুসল্লিদের ওপর হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জিহাদ মজুমদার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
(এমকে/এসপি/মে ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







