E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে অবৈধ ২ ইটভাটা উচ্ছেদ, ৭ লাখ টাকা জরিমানা

২০২৬ মে ০৫ ১৮:৫৩:৪১
গোপালগঞ্জে অবৈধ ২ ইটভাটা উচ্ছেদ, ৭ লাখ টাকা জরিমানা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অবৈধ দু’টি ইটভাটা উচ্ছেদ করে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার দিনব্যাপী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মোবইল কোর্ট পরিচালনা করে গোপালগঞ্জ সদর উপজেলার ডোমরাসুর গ্রামের ফূলমালা ব্রিকসকে ৪ লাখ ও গোলাবাড়ীয়া গ্রামের নিগি ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করে আদায় করে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের অপরাধে এ জরিমানা করা হয়।  

পরে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্কেভেটর ও পেলোডার দিয়ে ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয়। এভাবে ই্টভাটা দুটি উচ্ছেদ করে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সহ সংশ্লিষ্ট দু’ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ অভিযানে গোপালগঞ্জ জেলা পুলিশ, আনসার বাহিনী এবং ফায়ার সার্ভিস আইন-শৃঙ্খলা রক্ষা ও কারিগরি সহযোগিতা প্রদান করে।

(টিবি/এসপি/মে ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test