E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সিসিটিভিতে ধরা পড়ল নকল করা পরীক্ষার্থী

২০২৬ মে ০৬ ১৪:৩৭:৪৮
সিসিটিভিতে ধরা পড়ল নকল করা পরীক্ষার্থী

রাজন্য রুহানি, জামালপুর : সিসিটিভি ফুটেজে নকল করা দেখে জামালপুরের বকশীগঞ্জের হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

৫ মে মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন প্রথম ঘন্টায় নকল করা অবস্থায় সিসিটিভির ফুটেজে ধরা পড়েন ওই শিক্ষার্থী।

কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম জানান, ওই কেন্দ্রের পরীক্ষাকক্ষে সিসিটিভির ফুটেজে আইরমারী ইসলামীয়া মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রী বৃষ্টি আক্তারকে নকল করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে আমি ও খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার প্রিন্সিপাল রফিকুল ইসলাম কক্ষ পরিদর্শনে যাই। এ সময় নকলসহ ওই ছাত্রীকে হাতেনাতে ধরা হয়। পরে পরীক্ষার নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে বহিষ্কার করা হয়।

(আরআর/এএস/মে ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test