E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পোড়ানো হলো বিপুল পরিমাণ নকল সিগারেট, জরিমানা ২০ হাজার

২০২৬ মে ০৬ ১৮:৫৪:৫০
পোড়ানো হলো বিপুল পরিমাণ নকল সিগারেট, জরিমানা ২০ হাজার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সোয়া লাখ নকল সিগারেট জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ নকল সিগারেট তৈরি ও বিক্রির অপরাধে উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে পৌর শহরের মোদক পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে মোদক পাড়া এলাকার অভিযান চালানো হয়। অভিযানে সুনীল মোদকের ছেলে উত্তম মোদকের দোকান ও গোডাউন থেকে জব্দ করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা নকল সিগারেট। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই ব্যবসায়ী নকল সিগারেট তৈরি, বিক্রি ও বাজারজাত করছিলেন। এতে রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার। গোপনে সংবাদ পেয়ে ওই ব্যবসায়ীর দোকান ও গোডাউন থেকে প্রায় সোয়া লাখ নকল সিগারেট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই নকল সিগারেট তৈরি ও বিপণনের অপরাধে তাকে জরিমানা করা হয় বিশ হাজার টাকা।

(আরআর/এসপি/মে ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test