বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি করার ঘোষণা
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা এবং বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেইসঙ্গে পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আজ বৃহস্পতিবার সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন।
বগুড়ার এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে প্রতিনিধি দলে ছিলেন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পরিদর্শন শেষে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বাংলাদেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনে অত্যন্ত সম্ভাবনাময়। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে আধুনিক অবকাঠামো উন্নয়ন সময়ের দাবী। রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের আকাশপথে যোগাযোগ জোরদার করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আকাশসীমা সুরক্ষায় সামরিক সক্ষমতা আরও শক্তিশালী হবে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে বগুড়া এয়ারফিল্ড সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। দ্রুততম সময়ে বাণিজ্যিক ফ্লাইট চালুর জন্য বেবিচক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে।
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের মানুষের জন্য একটি বড় উন্নয়ন প্যাকেজ হাতে নেওয়া হয়েছে। এর আওতায় রংপুর ও রাজশাহী বিভাগের প্রথম সামরিক বিমান ঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বগুড়া বিমানবন্দরে বিমান বাহিনীর তত্ত্বাবধানে পাইলট একাডেমি ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। সামরিক পাইলটদের পাশাপাশি বেসামরিক মেধাবী তরুণ-তরুণীদেরও পাইলট হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের বিমানবন্দরের জন্য প্রায় ১০, ৫০০ ফুট রানওয়ে প্রয়োজন। বর্তমানে বিদ্যমান রানওয়েকে সম্প্রসারণ করে সেই মানে উন্নীত করা হবে। ভবিষ্যতে এই বিমানবন্দরে আন্তর্জাতিক, অভ্যন্তরীণ ও সামরিক বিমান চলাচলের পাশাপাশি কার্গো সুবিধা থাকবে। এর ফলে উত্তরাঞ্চলের কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য দ্রুত রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।
রানওয়ে সম্প্রসারণে যেসব স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেগুলো অধিগ্রহণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এর মধ্যে বড়মহর গ্রাম এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় স্থানান্তরের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়। একই সঙ্গে নতুন করে যেন অবৈধ স্থাপনা নির্মাণ না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মোশারফ হোসেন, বেবিচকের চেয়ারম্যানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(টিআর/এসপি/মে ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর ঢেউটিন প্রদান
- বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি করার ঘোষণা
- ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন আনল রিয়েলমি
- ‘জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না’
- তিনজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, একজনের আটকাদেশ
- ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের ‘ঢাকা ১২০৫’
- যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
- কাপ্তাইয়ের অরণ্যে নতুন ঠিকানা পেল বিরল বানর
- প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়া ধরা খেলেন স্কুল দপ্তরী, ভিডিও ভাইরাল
- আশ্বাসের চেয়ে রোডম্যাপের অপেক্ষায় তিস্তা পাড়ের মানুষ
- ১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
- জুলাই শহীদদের গণকবরে এনসিপির দুই নারী এমপির শ্রদ্ধা
- ‘খাল খননের মাধ্যমে সারাদেশে অবৈধ দখল মুক্ত হবে’
- ‘এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে’
- ‘মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে’
- নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
- সাদের হাত ধরে বৈশ্বিক সিরিজ অঙ্গনে বাংলাদেশের ‘অ্যানি’
- সোনার দাম আরও বাড়লো, ভরি ২৪৪৭১০ টাকা
- ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ’
- ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- ‘ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়’
- কুষ্টিয়ায় মুক্তিবাহিনী ও পাকহানাদার বাহিনীর মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়
- কৃষি ব্যাংকে রেমিট্যান্স এনে মোটরসাইকেল পেলেন শিবচরের এক প্রবাসীর স্ত্রী
- কৃষিকাজের সময় বজ্রপাতে প্রাণ গেল যুবকের
- সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু
- ‘শিল্পকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে’
- শরীয়তপুরে মিনি চিড়িয়াখানা থেকে দশ প্রজাতির ৩১ বন্যপ্রাণী উদ্ধার
- রাজশাহীতে আম সংগ্রহ শুরু
- সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠিতে ঈদ উদযাপন
- পটুয়াখালীতে ভূয়া সচিবসহ ৩ প্রতারক আটক
- নাটোরে খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ইস্টার সানডে পালিত
- সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে নীলফামারীতে স্বাধীনতা দিবস উদযাপন
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তেই নেই পেঁয়াজ
- সিরাজগঞ্জে অস্ত্র-গুলিসহ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- টাঙ্গাইলে পানিতে ডুবে শিক্ষার্থীসহ ২ জন নিহত
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন আনল রিয়েলমি
০৭ মে ২০২৬
- কাপ্তাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর ঢেউটিন প্রদান
- বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি করার ঘোষণা
- কাপ্তাইয়ের অরণ্যে নতুন ঠিকানা পেল বিরল বানর
- প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়া ধরা খেলেন স্কুল দপ্তরী, ভিডিও ভাইরাল
-1.gif)








