E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলা পৌরসভায় ৬২২ গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, স্বস্তি ফিরলো জনমনে

২০২৬ মে ০৭ ১৮:৩৬:৫২
সোনাতলা পৌরসভায় ৬২২ গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ, স্বস্তি ফিরলো জনমনে

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা পৌরসভায় গ্রাহক পর্যায়ে (সড়ক বাতি) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়। 

পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন।

অনুষ্ঠানে জানানো হয়, মোট ৬২২ জন গ্রাহকের বকেয়া বিদ্যুৎ বিল বাবদ ৪ লাখ ৪৫ হাজার ৩শ ১০ টাকা পরিশোধ করা হবে। এলক্ষ্যে গ্ৰাহকেরা আজকে তাদের বকেয়া বিল পেয়ে যাবে।

সভায় বক্তারা বলেন, বিগত সরকারের পতনের পর সারা দেশের ন্যায় পৌর মেয়রদের দায়িত্ব বাতিল হওয়ায় সোনাতলা পৌরসভায়ও প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়। এর প্রভাবে গ্রাহক পর্যায়ে সড়ক বাতির বিদ্যুৎ বিল দীর্ঘদিন বকেয়া পড়ে থাকে। অনেক গ্রাহক বিদ্যুৎ অফিসে বিল পরিশোধ করলেও পৌরসভার নথিতে তা সমন্বয় না হওয়ায় ভোগান্তিতে পড়েন।

এদিকে পূর্ববর্তী প্রশাসনিক পরিবর্তনের কারণে সমস্যার সমাধান বিলম্বিত হলেও নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির দায়িত্ব গ্রহণের পর পৌর প্রশাসক শাহনাজ পারভীনের সঙ্গে সমন্বয় করে সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল সমস্যার সমাধান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা।সভা শেষে গ্রাহকরা দীর্ঘদিনের জটিলতা নিরসনে সন্তোষ প্রকাশ করেন এবং পৌর প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান।

(বিএস/এসপি/মে ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test