মহম্মদপুরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফলের চারা ও ফিউচার কার্ড বিতরণ
বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে চলমান এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি।
তীব্র গরমে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে পরীক্ষা শুরুর প্রথম চার দিনে প্রায় ৩ হাজার বোতল পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্থাপন করা হয়েছে “অভিভাবক সেবা কেন্দ্র" এবং পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে ফলদ আম ও লিচু গাছের চারা।
সংগঠন সূত্রে জানা যায়, নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয় এবং নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি নহাটা এজি ফাজিল মাদ্রাসা ও চাকুলিয়া এসএম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মাঝেও এই কার্যক্রম পরিচালনা করা হয়।
চলমান তাপদহে পরীক্ষার্থীদের কষ্ট লাঘব এবং অভিভাবকদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে দুটি পরীক্ষা কেন্দ্রে “অভিভাবক সেবা কেন্দ্র” স্থাপন করা হয়েছে। সেখানে চেয়ার-টেবিল, বৈদ্যুতিক ফ্যান এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। পুরো পরীক্ষার রুটিন অনুযায়ী এ সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
এদিকে শিক্ষার্থীদের মানবিক, দায়িত্বশীল, পরিবেশ সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে নহাটার দুটি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণকারী -৭৫০ জন শিক্ষার্থী এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে আরও ৫৮ এছাড়া পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ৬৭ জন শিক্ষক-কর্মচারী ও
২০ জন স্বেচ্ছাসেবকের হাতে আম,লিচুসহ বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
এসএসসি পরীক্ষা শেষে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্টে সোসাইটির এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক পরীক্ষার্থীদের হাতে এসব চারা পৌঁছে দেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ির আঙিনায় এসব চারা রোপণ করবে। একসময় গাছগুলো বড় হয়ে তাদের এসএসসি-২০২৬ সালের স্মারক বৃক্ষ হিসেবে স্মৃতি বহন করবে। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অনুভূতিও তৈরি হবে শিক্ষার্থীদের মাঝে।
আজ বৃহস্পতিবার এস.এস.সি ও সমমান পরীক্ষা শেষে চারা বিতরণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সহ-সভাপতি মোঃ ইমরান আহমেদ। এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান মিয়া বলেন,
“বর্তমান প্রজন্মকে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের মানবিক ও সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। আমরা চাই শিক্ষার্থীরা পরিবেশ সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুক। সেই চিন্তা থেকেই আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।
তিনি আরও বলেন, “গাছের চারা শুধু একটি উপহার নয়, এটি ভবিষ্যতের জন্য একটি বার্তা। আজ যে শিক্ষার্থী একটি গাছ রোপণ করবে, ভবিষ্যতে সেই গাছই তাকে তার ছাত্রজীবনের স্মৃতি মনে করিয়ে দেবে।
শুধু চারা বিতরণেই সীমাবদ্ধ থাকেনি আয়োজন। পরীক্ষার্থীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে “ফিউচার কার্ড”। সেখানে জীবন ঘনিষ্ঠ ও সৃজনশীল কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। পরীক্ষার্থীরা এসব প্রশ্নের উত্তর লিখে নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকযোগে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট এনওডিএর ঠিকানায় পাঠাবে।
আয়োজকদের মতে, এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিকতা ও নৈতিক চেতনার বিকাশ ঘটবে। একই সঙ্গে বর্তমান প্রজন্ম ডাকঘরের ব্যবহার সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
সংগঠনটি আরও জানায়, জমাকৃত কার্ডগুলোর মধ্য থেকে সেরা উত্তরদাতাদের নির্বাচন করা হবে। পরবর্তীতে তাদের লেখা ও ছবি নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির স্মরণিকা গ্রন্থে প্রকাশ করা হবে এবং বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেছেন। তাদের মতে, এমন মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
(বিএস/এসপি/মে ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








