E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী ফরিদপুর থেকে গ্রেপ্তার, থানায় হস্তান্তর 

২০২৬ মে ০৭ ১৯:৫০:৫৩
নড়াইলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামী ফরিদপুর থেকে গ্রেপ্তার, থানায় হস্তান্তর 

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় প্রতিবন্ধী  কিশোরী ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী মোঃ আকতার খানকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

বুধবার (৭ মে) বিকেল আনুমানিক ৪টার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তারকৃত আকতার খান লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের মৃত এবাদত খানের ছেলে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে একটি ফার্নিচারের দোকান পরিচালনা করতেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার মেয়ের বাড়ি আলফাডাঙ্গার পানাইল গ্রাম থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২ মে দুপুরে লোহাগড়া পৌর এলাকার আলামুন্সির মোড়ে আকতার খানের ফার্নিচারের দোকানে ওই প্রতিবন্ধী কিশোরীকে (১১) ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী কিশোরীর পিতা ইসলাম শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামী পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামীকে সন্ধ্যার পর পরই লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে আসামীকে আদালতে পাঠানো হবে।

(আরএম/এসপি/মে ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test