E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

২০২৬ মে ০৮ ১৭:৫০:১৪
মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর, বেথুড়ী, চরবলরামপুর দেউলী ও ঝামা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) অভিযানের সহযোগিতা করে, মাগুরা পুলিশ লাইনের একটি টিম, মহম্মদপুর থানা পুলিশ, পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশফুজ্জামান।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান বলেন, এ অভিযানে দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, বল্লম, রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও হাসুয়া উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

(বিএস/এসপি/মে ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test