E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

২০২৬ মে ০৯ ১৯:০৯:৩৩
ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে ধান মাড়াইয়ের সময় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাসলিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার কিছু আগে প্রতিবেশী জাহাঙ্গীর নামের এক ব্যক্তির বাড়ির সামনে উঠোনে ধান মাড়াইয়ের জন্য ফ্যানের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হন তাসলিমা খাতুন। এতে ঘটনাস্থলেই মারা যান ওই গৃহবধূ। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

(এসএইচ/এসপি/মে ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test