E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চন্দ্রঘোনায় ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী কারবারি গ্রেফতার

২০২৬ মে ০৯ ১৯:২০:২৪
চন্দ্রঘোনায় ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী কারবারি গ্রেফতার

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরের দিকে রাইখালী ইউনিয়নের কাজীপাড়া মোড় সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) আক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান ও তল্লাশি চৌকি বসায়। এসময় সিএনজি স্ট্যান্ডে দুই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে নারী পুলিশের সহায়তায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হাতে থাকা দুটি কালো প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১৮ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম খুলশী থানা আম বাগানে সাদা মিয়া স্ত্রী খাদিজা আক্তার (২৫)দ্বিতীয় জন বাগেরহাট জেলা জয়গাছি থানা আব্দুল কাওসারের স্ত্রী তানিয়া আক্তার (২৮)।

চন্দ্রঘোনা থানা পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কৌশলে মাদক পরিবহন ও বিক্রির সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

(ওএস/এসপি/মে ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test