E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু 

২০২৬ মে ০৯ ১৯:৪৪:২২
গোপালগঞ্জে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে খালা বাড়ি বেড়াতে এসে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গোসল করার কথা বলে ডেকে পাশের বাড়ির এক যুবক এ ঘটনা ঘটায়। আর এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রাম।

ওই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি রোববার সদর উপজেলার বনগ্রামের নানি বাড়ি থেকে খালাবাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে বেড়াতে যায়। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টার দিকে নিজামকান্দি পুর্বপাড়া গ্রামের কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে গোসল করার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখায়।

পরে ওই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

ওই শিশুর খালু (শরিফুল ইসলাম) জানায়, মাঠে ধান কাটা চলছে। পরিবারের সবাই জমি থেকে ধান কাটছে। আমার একটি শিশু সন্তান রয়েছে। বাড়িতে না থাকার কারণে ওই শিশুকে দেখার জন্য তাকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে একটি জঙ্গলের ভিতরে নিয়ে ধর্ষণ করে। আমরা এঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, ধর্ষনের শিকার হয়েছে এমন একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ চাইলে ওই শিশুর ডাক্তারী পরীক্ষা করা হবে।

(টিবি/এসপি/মে ০৯, ২০২৬)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test