কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
একে আজাদ, রাজবাড়ি : প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৫-২০২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি” (ইজিপিপি) এর আওতায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুমোড় গড়া বিলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও খালের পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
শনিবার (৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে প্রকল্পের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য কে.এম. আইনুল হাবীব, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মঞ্জুর হোসেন মঞ্জু, উপজেলা যুবদলের সভাপতি মোঃ জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাজালাল মিয়া, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেন, সহসভাপতি হামিদুর রহমান বাবু মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রকল্প সূত্রে জানা যায়, উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের কুমোড় গড়া বিল থেকে ০৬ নম্বর ওয়ার্ডের গড়াই টিক্কার বিল হয়ে মুনাই বিল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখননের কাজ করা হবে। এ খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পে প্রায় ৪৬ হাজার ঘনফুট মাটি কাটার কাজ করা হবে। এ কাজে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৫৩৭ টাকা। এর মধ্যে উপকারভোগী শ্রমিকদের মজুরি বাবদ ব্যয় হবে ৬৩ লাখ ৯৪ হাজার ৩৪৯ টাকা।
প্রকল্পে মোট ২৯৭ জন শ্রমিক কাজের সুযোগ পাচ্ছেন। প্রতিদিন প্রতিজনের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ৪৩ কার্যদিবসব্যাপী এ কর্মসূচির কাজ শুরু হয়েছে ৯ মে ২০২৬ থেকে এবং শেষ হওয়ার কথা রয়েছে ২০ জুন ২০২৬।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষি জমিতে পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিত। খাল পুনঃখনন সম্পন্ন হলে কৃষকদের দুর্ভোগ কমবে এবং এলাকার পরিবেশেরও উন্নয়ন হবে।
(একে/এএস/মে ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- বিশ্ব মা দিবসে তারকাদের স্মৃতিচারণ
- টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
- কালুখালীতে ৫ কি.মি. খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- ১০ মামলায় আইভী রহমানের জামিন বহাল
- ‘কোনো ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে’
- ‘গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ’
- ‘পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে’
- তুমুল সংঘর্ষের পর কক্সবাজার পাকবাহিনীর দখলে চলে যায়
- ফরিদপুরে ‘নন্দিতা সুরক্ষা’র উদ্যোগে মানববন্ধন
- গোপালগঞ্জে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু
- কাপাসিয়ায় পাঁচজনকে গলাকেটে হত্যা, গোপালগঞ্জের বাড়িতে শোকের মাতম
- ‘খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে, কৃষির উন্নয়ন ঘটবে’
- মায়ের হাত ধরে বেরিয়ে নিখোঁজ জুহি, ১০ দিনেও মেলেনি সন্ধান
- সিঁড়ি ছাড়াই দুইতলা ভবন নির্মাণ, পাঠদান ব্যাহত
- সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
- চন্দ্রঘোনায় ১৮ লিটার চোলাই মদসহ দুই নারী কারবারি গ্রেফতার
- মহম্মদপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আলোচনা সভা
- ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু
- চাটমোহরে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির কেমিক্যাল জব্দ
- বগুড়ায় নবজাতক হত্যাকাণ্ডে তোলপাড়, মা ও বর্তমান স্বামী আটক
- ডাচ ডেইরিতে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে লাইভ ওয়েটে
- ‘বেকারত্ব দূর করতে আরো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে’
- সাতক্ষীরায় দিনমজুরকে কুপিয়ে হত্যা
- অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দিল ছাত্রদল
- বদলে যাচ্ছে এসএমই ব্যাংকিং, সাড়া ফেলেছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল অনবোর্ডিং
- ফুড ভিলেজ প্লাসে থামবে না আর কোনো গাড়ি
- চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন
- কার্টুনিস্ট ওবায়দুর রহমানের ‘জিঙ্গার টুঞ্জ: ডার্ক এন' টুইস্টেড’
- নবীনগরে এবার জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ বাদল এমপির
- সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল শ্রেণি শিক্ষক শাহানাজ পারভীন
- ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০ জন
- নবীনগরে শিক্ষার্থীদের সংববর্ধনা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
- ফিরে পেলো স্বাধীনতা
- মুরগির দাম আরও বেড়েছে, অর্ধেকে নেমেছে টমেটো
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- পদ্মা সেতু শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে, গাইবে বাংলাদেশের জয়গান
- পদ্মা সেতু শতাব্দীর সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে, গাইবে বাংলাদেশের জয়গান
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








