E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন

২০২৬ মে ১০ ১৭:৫৯:৪০
রূপপুর পারমাণবিকের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উদযাপন

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয় এবং যুদ্ধে আত্মোৎসর্গকারী সৈনিকদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করেন প্রকল্পে কর্মরত রুশ নাগরিকরা।

শোভাযাত্রায় রূপপুর প্রকল্পে কর্মরত শত শত রুশ নাগরিকের পাশাপাশি তাদের স্ত্রী-সন্তানরাও অংশ নেন। অংশগ্রহণকারীরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ যোদ্ধাদের ছবি সম্বলিত ফেস্টুন বহন করে পুরো গ্রিন সিটি এলাকা প্রদক্ষিণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

আয়োজনে অংশ নেওয়া রুশ নাগরিকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শহীদ যোদ্ধাদের স্মরণ করা, ইতিহাসের প্রতি সম্মান জানানো এবং শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া। শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো গ্রিন সিটি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় গ্রিন সিটিতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

দেশের বৃহত্তম উন্নয়ন প্রকল্পগুলোর অন্যতম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি রাশিয়ার সরাসরি সহযোগিতায় ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে নির্মিত হচ্ছে। প্রকল্পের দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি চালু হলে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(এসকেকে/এসপি/মে ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test