১০ বছরের শিশু ধর্ষণের অভিযুক্ত গ্রেফতার
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষণ মামলায় মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
কাশিয়ানী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শনিবার (৯ মে) গভীর রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোরসালিন শেখ ওরফে রাজু কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের কালাম শেখের ছেলে।
গোপালগঞ্জ পুলিশ মিডিয়া গ্রুপ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, গোপালগঞ্জ সদর থানার বনগ্রাম এলাকার বাসিন্দা ১০ বছর বয়সী শিশু ৩ মে কাশিয়ানী থানার নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশি কালামের ছেলে রাজু ওই শিশুর খালার বাড়িতে নিয়মিত যাতায়াত করত। এ সম্পর্কের সুযোগ নিয়ে সে বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টার দিকে পুকুরে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে নিজামকান্দি গ্রামের পুকুরের পাশে কাবুলের জমিতে গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি অজ্ঞান হলে আসামি পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর সে খালাকে ঘটনা জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় খালা ও খালু তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে শনিবার (৯ মে) রাত সাড়ে ১১ টায় কাশিয়ানী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের ৪ ঘন্টার মধ্যে পুলিশ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ জিয়াউল হকের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজউদ্দিন আহমেদ ও সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের পরিচালিত বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আসামি সীমান্ত এলাকায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলো। তার আগেই পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আসামির পরিকল্পনা ব্যর্থ হয়।
(টিবি/এসপি/মে ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








