E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

২০২৬ মে ১০ ১৮:৫৮:৪৯
তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : খালে মাছ ধরতে এসে শওকাত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকালের দিকে সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর স্লুইজ গেট সংলগ্ন খালপাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

মৃত শওকাত সরদার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের ঝনু সরদারের ছেলে।

স্থানীয় বিল্লাল হোসেন জানান, সকালে বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে খালে আসেন শওকাত সরদার। বিকাল ৩টার দিকে তাকে খালপাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

স্থানীয় পলাশ দত্ত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত ব্যক্তির পাশ থেকে মাছ ধরার জাল ও মাছ রাখার ব্যাগ পাওয়া গেছে।

(আরকে/এসপি/মে ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test