জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৫, আটক ১
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদরের জাগির মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সাখাওয়াত হোসেন শাহালী বাদী হয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করলে মোশারফ হোসেন মিলন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে জামালপুর সদরের জাগির মির্জাপুর এলাকায় জনৈক হেলাল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সাখাওয়াত হোসেন শাহালীর ক্রয়কৃত জমিতে নির্মাণকাজ চলছিল। এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত ইব্রাহিম খলিল বাবু, ফাতেমা বেগম, নুরুজ্জামান, আব্দুল জিলানী, মোশারফ হোসেন মিলনসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে গালিগালাজ করে এবং একপর্যায়ে লোহার রড, শাবল, পাইপ ও বাঁশের লাঠি দিয়ে সাখাওয়াত হোসেন শাহালীকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরও কয়েকজনকেও মারধর করা হয়। হামলাকারীরা এ সময় নারীদের শ্লীলতাহানিও করেছে। হামলাকারীরা নির্মাণাধীন টিনের বসতঘর, টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি ভাঙচুর করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ মোশারফ হোসেন মিলন নামে এক আসামিকে গ্রেফতার করেছে।
(আরআর/এসপি/মে ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’
- নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
- জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী
- ডা. সামন্ত লাল সেনকে বাধা ও মাইলস্টোনের কান্না: ড. ইউনূসের প্রতিহিংসার মূল্য দিল শিশুরা!
- সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা
- ২০২৫ সালে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
- গ্রেপ্তারকৃত কলেজ ছাত্র আবিদকে কারাফটকে জিজ্ঞাসাবাদ
- ঈশ্বরদীতে গভীর রাতে খামার থেকে ৬ লাখ টাকার গরু চুরি
- সোনাতলায় কাপড় ব্যবসায়ীর টাকা নিয়ে স্ত্রী-শ্যালক উধাও, থানায় অভিযোগ
- জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৫, আটক ১
- দিনাজপুরে বাণিজ্যিকভাবে জীবন্ত বড় মাছ উৎপাদনে নারী উদ্যোক্তা সুরাইয়ার সাফল্য
- স্যামসাংয়ের নতুন দুটি স্মার্টফোন গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি বাজারে
- চাঁদাবাজি বন্ধ ও ভাঙন রোধে বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ
- লৌহজংয়ে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
- ২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম তিনগুণ বাড়ালো ফিফা
- মাতৃজাতির মর্যাদা ও নিরাপত্তা
- আবারও আদালতের ধাক্কায় ট্রাম্পের শুল্কনীতি, বাড়ছে অনিশ্চয়তা
- বাংলাদেশ সফরে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার, অধিনায়ক মার্শ
- ফরিদপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কড়া হুশিয়ারি নায়াবার
- সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত
- সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা
- গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না
- মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা সই
- ঢাকাসহ ৯ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ফিরে পেলো স্বাধীনতা
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- সভাপতির ভোটার বৈধতার সুরাহা না করায় পরিচালক আনু বিতর্কিত
- দিনাজপুরে বাণিজ্যিকভাবে জীবন্ত বড় মাছ উৎপাদনে নারী উদ্যোক্তা সুরাইয়ার সাফল্য
- দুই দিনের রিমাণ্ডে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ঈশ্বরদীতে গভীর রাতে খামার থেকে ৬ লাখ টাকার গরু চুরি
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- ইতিহাস কথা কয়
- গ্রেপ্তারকৃত কলেজ ছাত্র আবিদকে কারাফটকে জিজ্ঞাসাবাদ
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
১১ মে ২০২৬

-1.gif)