E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে গভীর রাতে খামার থেকে ৬ লাখ টাকার গরু চুরি

২০২৬ মে ১১ ১৮:৪৩:৪৩
ঈশ্বরদীতে গভীর রাতে খামার থেকে ৬ লাখ টাকার গরু চুরি

ঈশ্বরদী প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে একটি ডেইরি খামার থেকে দুটি উন্নত জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌর শহরের অরণকোলা এলাকার জুবায়ের ডেইরি খামারে এ ঘটনা ঘটে।

খামারি জুবায়ের আহমেদ টিপু জানান, সিমেন্ট মিল সংলগ্ন তার খামারে একটি সংঘবদ্ধ চোরচক্র ট্রাক নিয়ে এসে দুটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুর মধ্যে একটি হলস্টেইন ফ্রিজিয়ান এবং অপরটি অস্ট্রেলিয়ান জাতের।

তিনি আরও জানান, গভীর রাতে ট্রাকের শব্দ শুনে বাইরে বের হয়ে দেখতে পান একটি ট্রাক দ্রুত এলাকা ত্যাগ করছে। পরে খামারে গিয়ে দুটি গরু না পেয়ে তিনি ট্রাকটির পিছু নেন। দাশুরিয়া পর্যন্ত ধাওয়া করলেও চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়।

খামারির দাবি, চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসকেকে/এসপি/মে ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test