অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কাপ্তাইয়ের প্রিয় ইউএনও রুহুল আমিন
রিপন মারমা, কাপ্তাই : কাপ্তাই উপজেলা প্রশাসনের এক উজ্জ্বল নক্ষত্র, কর্মদক্ষতা আর মানবিকতায় সাধারণ মানুষের মন জয় করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিক বিদায় সভা নয়, বরং কাপ্তাইবাসীর ভালোবাসায় তা এক বিশাল গণসংবর্ধনায় রূপ নেয়।সম্মিলিত বিদায় উদযাপন কমিটির আহ্বায়ক এবং ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন নুর মোহাম্মদ বাবু ও সাংবাদিক ঝুলন দত্ত। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
বক্তারা ইউএনও রুহুল আমিনের দায়িত্বকালীন সময়ের কথা স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা বলেন,"তিনি শুধু একজন সরকারি কর্মকর্তা ছিলেন না, তিনি ছিলেন কাপ্তাইয়ের মানুষের বিপদে-আপদে পরম বন্ধু। তার জনবান্ধব উদ্যোগ এবং প্রশাসনিক সততা আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।"
বিদায় বেলায় প্রিয় এই কর্মকর্তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন,কাপ্তাই থানার ওসি মোঃ মাহমুদুল হাসান রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমতউল্লাহ, কাপ্তাই বিএনপির সভাপতি লোকমান আহম্মদ,কাপ্তাই উপজেলা জামায়াতের আমীর হারুন-অর-রসিদ, খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই বিএফআইডিসির সহকারী মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন । এছাড়াও বক্তব্য রাখেন,সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, শিক্ষক জাহাঙ্গীর আলম, জয়সেম বড়ুয়া এবং হেডম্যান থোয়াই অং মারমাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইউএনও-র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিদায়ী বক্তব্যে মো. রুহুল আমিন অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে বলেন, "সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কাপ্তাইবাসীর যে অকৃত্রিম ভালোবাসা আমি পেয়েছি, তা আমার কর্মজীবনের শ্রেষ্ঠ অর্জন। কাপ্তাই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে থাকবে। এখানকার মানুষের সহযোগিতা আর ভালোবাসা ছাড়া আমার পক্ষে কাজ করা সম্ভব হতো না।"
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেখানেই দায়িত্ব পালন করিনা কেন কাপ্তাইয়ের এই অমলিন স্মৃতি তাকে দেশসেবায় প্রেরণা জোগাবে।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী ইউএনও-কে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। মিলনায়তনে উপস্থিত অনেকের চোখেই এসময় অশ্রু দেখা যায়। প্রিয় কর্মস্থলের মায়া কাটিয়ে বিদায় নিলেও, কাপ্তাইবাসীর হৃদয়ে মো. রুহুল আমিন তাঁর কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন দীর্ঘকাল।
(আরএম/এএস/মে ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়’
- চীন সফরে ‘শক্ত আলিঙ্গন’ আশা ট্রাম্পের, দূরত্ব বজায় রাখতে পারেন শি
- শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ
- অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কাপ্তাইয়ের প্রিয় ইউএনও রুহুল আমিন
- রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ
- অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়া হলো না শান্তর
- ‘ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিল’
- সুন্দরবনে জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরল ১৮ জেলে-মৌয়াল
- সংসদ ভোটে জামায়াতের ব্যয় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়ন হবে’
- ‘আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব’
- আরও ২ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে আর বাধা নেই
- ‘বিআরটিএ নম্বর প্লেট-আরএফআইডি ট্যাগ ছাড়া চললে ব্যবস্থা’
- ‘ওষুধের দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলা যাবে না’
- ‘বাংলাদেশের স্বীকৃতির ব্যাপারে কেউ অংশগ্রহণ করলে পরিণতি হবে মারাত্মক’
- কাপ্তাইয়ে গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধিতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রাজবাড়ীতে পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অফিস সহায়ক দগ্ধ
- ২০২৬ বিশ্বকাপের ‘দ্বারপ্রান্তে’ নেইমার
- জলবায়ু পরিবর্তনের প্রামাণ্যচিত্রে পূর্ণিমা
- আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’
- নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
- জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী
- ডা. সামন্ত লাল সেনকে বাধা ও মাইলস্টোনের কান্না: ড. ইউনূসের প্রতিহিংসার মূল্য দিল শিশুরা!
- সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা
- ২০২৫ সালে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ইতিহাস কথা কয়
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ‘ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিল’
১২ মে ২০২৬
- শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ
- অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কাপ্তাইয়ের প্রিয় ইউএনও রুহুল আমিন
- সুন্দরবনে জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরল ১৮ জেলে-মৌয়াল
- কাপ্তাইয়ে গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধিতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
-1.gif)








