শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় পড়া না পাড়ার অপরাধে মো: তাছিন মুন্সী (১৩) নামে এক ছাত্রকে বেধড়ক বেত্রাঘাতে করেছে শিক্ষক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো: আহাদ হোসেনকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাগদুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আহত ছাত্র পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত ছাত্র মো: তাছিন মুন্সী মৌরাট ইউনিয়নের মালঞ্চি এলাকায় মো: সবুজ মুন্সীর ছেলে। সে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে অভিযুক্ত শিক্ষক মো: আহাদ হোসেন কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের খরখরিয়া গ্রামের বাসিন্দা। সে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক।
বিদ্যালয় সূত্রে জানা যায়,প্রথম ক্লাস চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষক পড়া না পাড়ার অপরাধের ভুক্তভোগী ছাত্রকে প্রথমে ১০ থেকে ১৫ টি বেত্রাঘাত করে।পরে ওই ছাত্রকে ক্লাস রুমের ফ্লোরে ফেলে অমানবিক ভাবে লাথি মারে।এসময় ভুক্তভোগী ছাত্রকে সহপাঠীরা উদ্ধার করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ও অভিভাবকরা বিদ্যালয়ে জড় হয়।এসময় অভিযুক্ত শিক্ষককের নিরাপত্তার সার্থে লাইব্রেরীতে আটকে রাখে প্রধান শিক্ষক।
আহত ছাত্রের সহপাঠী মো: সিয়াম মিয়া বলেন, স্যার আমাদের পড়া না পাড়ার জন্য বেত দিয়ে ২ টা করে মারে।কিন্তু তাছিন কে বেশি মারে। এসময় তাছিন বলে ওদের থেকে আমাকে বেশি মারলেন কি জন্য। এই কথার পরই স্যার তাছিন কে বেঞ্চের উপর উঠের মারতে থাকে। পরে ফ্লোরে ফেলে লাথি মারে। আমরা ঠেকাতে গেলে আমাদেরও আবার মারে।
অভিযুক্ত শিক্ষক মো: আহাদ হোসেন বলেন, পড়া না পাড়ার কারণে প্রথমে তাছিন কে মারছি। তাছিন পরে আমার মা তুলে গালি দিলে আমি মেজাজ হারিয়ে মারছিলাম। তবে বুঝতে পারি নাই এমন হবে। আমি নিজে অনুতপ্ত। আমার ভুল হয়ে গেছে।
আহত ছাত্রের পিতা মুন্সী জাহিদুল ইসলাম সবুজ বলেন, খবর পেয়ে এসে দেখি আমার ছেলের পিটে একাধিক বেত্রাঘাতের দাগ। প্রতিটি আঘাতের স্থান থেকে রক্ত বের হচ্ছে। ছেলেকে হসপিটালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আমি বিদ্যালয়ে আসছি জানার জন্য আমার ছেলের অপরাধ কি আঘাতের থেকে কম না বেশি।
মৌরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: শাজাহান মন্ডল বলেন,খবর পেয়েই বিদ্যালয়ে যাই। এখন আপাতত পরিস্থিতি শান্ত করতে সবাইকে চলে যেতে বলছি।যেহেতু বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে শোকজ করা হয়েছে।আমি সবাইকে এই সময় প্রযন্ত অপেক্ষা করতে বলছি। সেই সাথে শিক্ষককে বাড়ি চলে যেতে বলা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: আব্দুল খালেক (ভারপ্রাপ্ত) বলেন, যে কারনেই হোক এভাবে মারা ঠিক হয় নাই শিক্ষকের। আমি তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করতে শিক্ষককে শোকজ করছি। আগামী তিন কর্ম দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। এই সময় ওই শিক্ষক বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।
(একে/এএস/মে ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়’
- চীন সফরে ‘শক্ত আলিঙ্গন’ আশা ট্রাম্পের, দূরত্ব বজায় রাখতে পারেন শি
- শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ
- অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কাপ্তাইয়ের প্রিয় ইউএনও রুহুল আমিন
- রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ
- অল্পের জন্য বিশ্বরেকর্ড গড়া হলো না শান্তর
- ‘ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিল’
- সুন্দরবনে জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরল ১৮ জেলে-মৌয়াল
- সংসদ ভোটে জামায়াতের ব্যয় হয়েছে সাড়ে ৪ কোটি টাকা
- ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পুনর্মূল্যায়ন হবে’
- ‘আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব’
- আরও ২ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে আর বাধা নেই
- ‘বিআরটিএ নম্বর প্লেট-আরএফআইডি ট্যাগ ছাড়া চললে ব্যবস্থা’
- ‘ওষুধের দাম বাড়িয়ে জনগণকে বিপদে ফেলা যাবে না’
- ‘বাংলাদেশের স্বীকৃতির ব্যাপারে কেউ অংশগ্রহণ করলে পরিণতি হবে মারাত্মক’
- কাপ্তাইয়ে গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধিতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
- রাজবাড়ীতে পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অফিস সহায়ক দগ্ধ
- ২০২৬ বিশ্বকাপের ‘দ্বারপ্রান্তে’ নেইমার
- জলবায়ু পরিবর্তনের প্রামাণ্যচিত্রে পূর্ণিমা
- আর্থিক সচেতনতা বাড়াতে চার জেলায় ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’
- নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
- জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী
- ডা. সামন্ত লাল সেনকে বাধা ও মাইলস্টোনের কান্না: ড. ইউনূসের প্রতিহিংসার মূল্য দিল শিশুরা!
- সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা
- ২০২৫ সালে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
- রাজারহাটে প্রচন্ড ঠান্ডায় মানুষ দিশাহারা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক
- গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা করুন
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- ইতিহাস কথা কয়
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ‘ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিল’
১২ মে ২০২৬
- শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ
- অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন কাপ্তাইয়ের প্রিয় ইউএনও রুহুল আমিন
- সুন্দরবনে জলদস্যুদের ৭ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরল ১৮ জেলে-মৌয়াল
- কাপ্তাইয়ে গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধিতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
-1.gif)








