E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক 

২০২৬ মে ১২ ১৮:৩৩:০৯
পাংশায় খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে জেলা প্রশাসক 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় খাল পুনঃখনন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। আজ মঙ্গলবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খাল পরিদর্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসক খাল পারে তাল ও নারিকেল গাছের চারা রোপণ করেন। 

পরিদর্শনকালে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হক, উপজেলা সহকর্মী কমিশনার ভুমি সাদ আহমেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, পাংশা উপজেলা বিএনপি সভাপতি মো: চাদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মো: রফিকুল ইসলাম, পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত আকিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাট্টা ইউনিয়নের আঁধারকোটা খালের প্রায় ৫ কিলোমিটার খনন কাজে ব্যয় হবে ১ কোটি ২ লাখ ২৬ হাজার ৪৪৫ টাকা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এই প্রকল্পে ২৩৬ জন অদক্ষ শ্রমিক দিনমজুর হিসেবে কাজের সুযোগ পেয়েছেন।

(একে/এসপি/মে ১২, ২০২৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test