পথে পথে ফুলেল শুভেচ্ছায় সিক্ত সংরক্ষিত এমপি রুমা
অবহেলিত পাবনা-৩ এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়
চাটমোহর প্রতিনিধি : শপথ গ্রহণের পর এই প্রথম নিজ এলাকার মানুষের ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা আর সংবর্ধনায় সিক্ত হলেন পাবনা-সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাবনার চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে পাবনা-৩ এলাকার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে সংবর্ধনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সংরক্ষিত এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের প্রত্যেকের দোয়া আর ভালোবাসায় আজকের রুমা হতে পেরেছি। আপনাদের জন্যই আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আমি আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই।
বক্তব্যে রুমা আরও বলেন, বছরের পর পর বছর আমার এই এলাকাকে অবহেলিত হতে দেখেছি। আমি আপনাদের হাতে হাত ধরে এই অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা শুধু আমাকে জানাবেন পাবনা-৩ এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের কোথায় কি উন্নয়ন করতে হবে। কোথায় কী সমস্যা রয়েছে। ইনশা আল্লাহ আপনাদের প্রত্যেকের হাত ধরে কাজ করতে চাই।
সংরক্ষিত এমপি রুমা বলেন, যতদিন আমি পাবনা-৩ এলাকায় উন্নয়নের ছোঁয়া দিতে না পারবো ততদিন মাঠে-ময়দানে, নদী-নালা, গ্রাম-গঞ্জে, মাঠ-ঘাটে আপনাদের হাত ধরে আমি হাঁটতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। ইনশা আল্লাহ আপনাদের সকল দাবি-দাওয়া যতদিন বেঁচে থাকবো ততদিন পূরণ করার চেষ্টা করে যাবো। আমি আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের বোন। সেই হিসেবে আমাকে দেখবেন।
তিনি বলেন, আমি কোথায় গিয়েছি, কতদূর উঠেছি, সেটা বিষয় না। আমার পরিচয় একটাই, এই এলাকার সন্তান আমি। আগেও যেমন ছিলাম, এখনও তেমনি আছি। আমি রাজনীতিতে মাত্র হাতে খড়ি নিয়েছি। আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়েই আগামী দিনে পথ চলতে চাই এবং হাতে হাত রেখে সুখে দুখে আপনাদের সাথে থাকতে চাই।
এর আগে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ঢাকা থেকে সড়ক পথে বিকেল ৫টার দিকে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর বাদ্য বাজনা আর মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে স্লোগানে স্লোগানে তাকে চাটমোহরে সংবর্ধনাস্থলে নিয়ে যান নেতাকর্মীরা।
পথে কয়েকটি স্থানে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এমপি রুমা। এ সময় ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। এক পর্যায়ে চাটমোহর পৌর শহরের দোলং মহল্লায় পৌঁছালে সেখানকার বাসিন্দারা সংরক্ষিত এমপি রুমাকে ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করে নেন এবং মিষ্টি মুখ করান।
পরে বালুচর খেলার মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু, সদস্য সচিব আব্দুল হাকিম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এম এ মাহমুদ, গোলাম মওলা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহবায়ক জান্নাতুল নাঈম জুঁই প্রমুখ।
সংবর্ধনা শেষে চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন এমপি রুমা। এ সময় তার আত্মীয়-স্বজন, মহল্লার মুসুল্লিগণ, বিএনপি নেতৃবৃন্দ দোয়ায় শরীক হন।
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে। চার ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ তিনি।
ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন আরিফা সুলতানা রুমা। এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
(এসএইচ/এসপি/মে ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- অসহায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এসএম জিলানী এমপি
- দেড় মাসেও নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি
- ‘দেশে ইতিমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে সরকার’
- দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন
- অবহেলিত পাবনা-৩ এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়
- উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
- যুক্তরাষ্ট্রের গৃহহীন আর নেশাগ্রস্ত মানুষের কথা
- সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি সাইফুল ও তার মেয়ে ফারাজানা কারাগারে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন
- দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজি মামলার মূল আসামি মূসা ডাকাত গ্রেফতার
- পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিন বর্জনের অপরিহার্যতা ও আইন
- মোবাইল টাওয়ারের বিকিরণে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ
- হরমুজ প্রণালী অভিযানে ৪০ দেশের সঙ্গে অস্ট্রেলিয়া, পাঠাবে নজরদারি বিমান
- চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৩৪৭৪ কোটি টাকা
- এক যুগের প্রতীক্ষার অবসান, লিচুবাগান ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
- এপ্রিলে সড়কে ঝরেছে ৫১০ প্রাণ
- ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ রেলের
- ‘ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে’
- ‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানো হবে’
- টেস্টে প্রথমবার ঘরের মাটিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
- ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা
- সিলেটের বিভিন্ন স্থানে শান্তি কমিটির শাখা গঠিত হয়
- দেশজুড়ে পাওয়া যাচ্ছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
- নতুন টুইটে খবরের শিরোনামে দক্ষিণী সুপারস্টার বিজয়
- পুড়ছে চুয়াডাঙ্গা, ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা
- মরক্কোয় ‘জেন জি’ বিক্ষোভে সহিংসতা, ২৪০০ জনকে অভিযুক্ত
- চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা শাহ আলম
- ইতিহাস কথা কয়
- আজ হুমায়ূন আহমেদের জন্মদিন
- ঝিনাইদহে করোনায় দুইজনের মৃত্যু
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- পল্লী প্রগতি সহায়ক সমিতির দুর্নীতি প্রতিরোধ ও অবৈধ নির্বাহী পরিষদ বাতিলের দাবিতে মানববন্ধন
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৩ মে ২০২৬
- ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- অসহায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এসএম জিলানী এমপি
- দেড় মাসেও নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি
- ‘দেশে ইতিমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করেছে সরকার’
- দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন
- অবহেলিত পাবনা-৩ এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়
- সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি সাইফুল ও তার মেয়ে ফারাজানা কারাগারে
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন
- দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজি মামলার মূল আসামি মূসা ডাকাত গ্রেফতার
- এক যুগের প্রতীক্ষার অবসান, লিচুবাগান ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
-1.gif)








