ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সাদরের গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান এলাকায় পৈত্রিক জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের এক গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় রফিক মৃধা ও মোস্তফা মৃধা নামের দু’জনের বিরুদ্ধে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা স্কুলশিক্ষিকা সাঈদা সুলতানা সাথী (৫০) সম্প্রতি ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, বিবাদীদ্বয় তার প্রায় ৯০ শতক জমি জোরপূর্বক দখলের জন্য দীর্ঘদিন ধরেই নানা কৌশলে চাপ সৃষ্টি করছে।
বর্গাদারকে প্রলোভন ও হুমকি, জমিতে বালু ফেলে দখলচেষ্টা: অভিযোগ সূত্রে জানা যায়, সাথীর জমিটি গত তিন বছর ধরে বর্গাচুক্তির মাধ্যমে স্থানীয় মেহেদি হাসান (নাসির) চাষাবাদ করে আসছেন। চলতি বছর নাসির তিন বছরের নতুন বর্গা চুক্তিতে গবাদিপশুর খাদ্য হিসেবে উন্নতজাতের ঘাস চাষ শুরু করলে বিবাদীদ্বয় বর্গাদারকে প্রলোভন, চাপ ও হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা চালায়।
বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১০ মে বিকাল ৩টার দিকে বর্গাদার নাসির ঢাকায় অবস্থান করার সুযোগে বিবাদীদ্বয় প্রায় ৫৭ শতক ঘাসচাষকৃত জমিতে বালু ফেলে জোরপূর্বক দখল নেওয়ার অপচেষ্টা চালায়। এতে জমির ক্ষতি ও চাষাবাদ নষ্ট হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
বুধবার বিকেলে সাথী সাংবাদিকদের জানান, ওই জমিতে বালু ফেলে সেখানে তারা মজিবর রহমান মুন্সী, আজিবর রহমান মুন্সী, হাসান, ও ইবান শিকদারের নামে সাইনবোর্ড ঝুলিয়ে ৫৭ শতাংশ জমির মালিকানা দাবি করছে, যা আদৌ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।
পরিবারকে সামাজিকভাবে হেয় করার উদ্যোগ: সাথী আরও দাবি করেন, বিবাদীদ্বয় ও তাদের সহযোগীরা এলাকায় তার এবং পরিবারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ ও কুৎসা রটনা ছড়িয়ে সামাজিক অবস্থানকে ক্ষুণ্ণ করছে। গ্রামের বাড়িতে গেলে তাদের লাঞ্ছিত করার হুমকি দেওয়া হচ্ছে।
তিনি অভিযোগে উল্লেখ করেন—ঢাকায় বসবাসকারী তার ছোট চাচা গুরুতর অসুস্থ ও চাচাতো ভাই প্রবাসে থাকায় বিবাদীদ্বয় সুযোগ বুঝে ভিটাবাড়ি থেকে অস্থাবর সম্পদ চুরি ও বিভিন্ন ক্ষতি করে আসছে।
রাতে নির্মাণাধীন বাড়িতে ‘সমাবেশ’, হামলার আশঙ্কা: বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বাদী অভিযোগ করেন, তার ছোট চাচার নির্মাণাধীন বাড়ির ঠিকাদার হওয়াকে কেন্দ্র করে বিবাদীদ্বয় রাতে সেখানে স্থানীয় কিছু যুবককে নিয়ে পিকনিক ও সমাবেশ আয়োজন করে, যা বাদীপক্ষের ওপর হামলা বা লাঞ্ছনার পূর্ব প্রস্তুতি হিসেবে সন্দেহ করছেন তিনি।
এসব ঘটনার কারণে সাঈদা সুলতানা সাথী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের আশঙ্কা, যে কোনো সময় তারা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারেন।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীদ্বয় একটি সংঘবদ্ধ চক্র। তারা এলাকাজুড়ে জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার কারণে স্থানীয়দের মধ্যেও অসন্তোষ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন বাদী।
অপরদিকে অভিযুক্ত মোস্তফা মৃধা অভিযোগ অস্বীকার করে জানান, জমিটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতনমহলের মতে, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এ ধরনের উত্তেজনা বাড়তে থাকলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তারা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছেন।
(এমআর/এসপি/মে ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় হলেও দৃশ্যমান উন্নয়ন নেই’
- মুক্তিবাহিনী পাকবাহিনীর পরশুরাম ঘাঁটি আক্রমণ করে
- দিনাজপুর শিক্ষা বোর্ডে পাঁচ ঘণ্টাব্যাপী দুদকের অভিযান
- সাফ চ্যাম্পিয়নশিপ সরাসরি দেখাবে টফি
- প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলা জরুরি
- চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ‘বাল্য বিয়ে বর্তমানে সমাজে একটি ব্যাধিতে পরিনত হয়েছে’
- কাপ্তাইয়ে প্রাথমিকে ১০ শিক্ষক ও ১ কর্মচারীর আবেগঘন বিদায় সংবর্ধনা
- চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
- পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি
- হাসপাতালে ভর্তি করাতে ও মামলা না করতে নানা ধরণের চাপ
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- ‘অনুষ্ঠান আসলেই একটা গোষ্ঠী বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করে’
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- সাতক্ষীরায় ট্রান্সফর্মার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোরের মৃত্যু
- সোনাতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- পাংশায় ২০ সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও গোখাদ্য বিতরণ
- স্বাভাবিক জীবনে ফেরার আকুতি ভ্যানচালক আনোয়ারের
- ডিবি সোর্সের ভুয়া পরিচয়ে কলেজছাত্রীকে হেনস্থা, গোয়ালীমান্দ্রায় তীব্রক্ষোভ ও অসন্তোষ
- কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি ঘর নির্মাণ
- কাপাসিয়ায় এসিল্যান্ডের বিদায়ে সাধারণ জনগনের মধ্যে আক্ষেপ
- রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
- শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে পদবঞ্চিত বিএনপি নেতাদের পাল্টা কমিটি ঘোষণা
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- ফানুস উৎসব থেকে বলছি
- তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা মহড়া ও আলোচনা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








