E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মা‌সিক সভা অনুষ্ঠিত

২০২৬ মে ১৪ ১৮:২৯:৫২
ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মা‌সিক সভা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মা‌সিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।

এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, জামায়াতের উপজেলা আমির গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, স্থানীয় এম‌পির প্রতিনিধি মাওলানা আজহারুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দিন, মিজান আকন্দ প্রমুখ।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসন, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনাসহ আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

(এসআই/এসপি/মে ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test