E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ

২০২৬ মে ১৪ ১৮:৫৯:১২
বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ

বিকাশ স্বর্ণকার, বগুড়া : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও প্রাচীন ‘শেষ বৈশাখী মেলা’ অনুষ্ঠিত হয়েছে বগুড়ার শিবগঞ্জে ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায়।

বুধবার (১৪ই মে), বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত এ মেলাকে স্থানীয়রা ‘সন্ন্যাসী মেলা’ বা ‘বৈশাখী মেলা’ নামেও চেনে।

মেলা শুরু হওয়ার আগেই মহাস্থানগড় ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মেলা প্রাঙ্গণে জটাধারী সাধুদের সংগীতের আসর বসে, যা দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। তবে বেশি ভীর লক্ষ্য করা গেছে শিকল বাবাদের ঘিরে। গায়ে ৩০/৩২ কেজি শিকল গায়ে বহন করে জিকিরে তারা মত্ত ছিলেন।

একই সঙ্গে ভক্তদের শাহ সুলতান বলখী (র.) মাজার-এ প্রার্থনা ও মানত করতেও দেখা যায়।একদিন ব্যাপী এ আয়োজন হলেও এর প্রভাব থাকে দীর্ঘ সময় জুড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক, ভক্ত ও দর্শনার্থীর আগমনে পুরো মাজার চত্বর ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে।মেলায় বসেছে মিষ্টি, দইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের দোকান। তবে প্রসিদ্ধ খাবার কটকটি কিনতে হুমরি খেয়ে পড়েন। পাশাপাশি বাহারি পণ্যের রকমারি দোকানপাট ক্রেতা ও দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করেছে।

স্থানীয়দের মতে, এই মেলা শুধু একটি উৎসব নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও লোকঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি। এদিকে পুরো মেলাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। মেলার বিভিন্ন স্থানে টহল দেওয়ার পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে মাইকে মাদকমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। হাজারো মানুষের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠা এ মেলা উত্তরবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।

(বিএস/এসপি/মে ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test