মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
ঈশ্বরদী প্রতিনিধি : নাটোরের আজিমনগর ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী স্থানে চলন্ত অবস্থায় আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের পেছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সংযোগ হুক খুলে যাওয়ায় ইঞ্জিন ও সামনের অংশ বগিগুলো ছাড়াই কিছুদূর এগিয়ে যায়। পরে চালক বিষয়টি টের পেয়ে ট্রেনটি পুশব্যাক করে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে পুনরায় সংযুক্ত করেন। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকালের দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ পেছনের চারটি বগির সংযোগ হুক খুলে যায়। এতে ইঞ্জিন ও সামনের অংশ বগিগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে সামনে এগিয়ে যায়। পরে চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে পুনরায় পেছনে ফিরে আসেন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করা হয়। এরপর সকাল ৮টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
ট্রেনের যাত্রী মোনতাজুর রহমান বলেন, “আজিমনগর স্টেশন পার হওয়ার পর হঠাৎ আমাদের বগি থেমে যায়। পরে দেখি ইঞ্জিন অনেক দূরে চলে গেছে। কিছুক্ষণ পর আবার ফিরে এসে বগিগুলো সংযুক্ত করে ট্রেন চলাচল শুরু করে। ঘটনাটি দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় চা-দোকানি নজরুল ইসলাম জানান, “সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিনটি প্রায় ৪০০ গজ দূরে চলে যাওয়ার পর থামে। পরে আবার ফিরে এসে বগিগুলো যুক্ত করে নেয়।”
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার প্রায় ২০ মিনিট পর ট্রেনের ইঞ্জিন ফিরে এসে বিচ্ছিন্ন বগিগুলো সংযুক্ত করে পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।”
পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আনোয়ার হোসেন বলেন, “ট্রেনটির পেছনের দুটি কোচের সংযোগস্থলের হুক খুলে যাওয়ায় চারটি বগি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামান। পরে রেলকর্মীরা দ্রুত বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলেও দীর্ঘসময় বিঘ্ন ঘটেনি।”
(এসকেকে/এসপি/মে ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা
- শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁজা গাছ জব্দ
- মধুমতি এক্সপ্রেসের সংযোগ হুক ছিঁড়ে বিচ্ছিন্ন ৪ বগি, ইঞ্জিনসহ চলে যায় ট্রেন
- ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের প্রতিবাদে তালা
- ঈশ্বরদীতে শিক্ষার্থী অসুস্থের ঘটনায় তদন্ত কমিটি
- ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ: ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার, যুবক আটক
- জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ
- কেন্দুয়ার পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: অগ্নিদ্বগ্ধ হয়ে ৫টি গরু ছাগলের মর্মান্তিক মৃত্যু
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
- সংরক্ষিত এমপি নিলুফার চৌধুরী মনিকে গণসংবর্ধনা
- স্কটল্যান্ডে এমিরেটসের ‘ট্রাভেল রিহার্সাল’ কর্মসূচি এমিরেটস
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- বগুড়া মহাস্থানগড়ে শেষ বৈশাখী মেলা: হাজারো মানুষের ঢল, উৎসবমুখর জনপদ
- কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা
- টাকা ছাড়া কিছুই বোঝেন না শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জাহিদ
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- পারিবারিক বন্ধনই হলো আধুনিক সুসভ্য সমাজের মূলভিত্তি
- হামের মৃত্যুমিছিল: ইউনুস ও নূরজাহানের বিচার নিয়ে কেন এই রহস্যময় নীরবতা?
- কাপ্তাইয়ে ‘সুরের ধারা’র মতবিনিময় সভা: ১৫ দিনের মধ্যে আসছে পূর্ণাঙ্গ কমিটি
- বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থান মমতার বিদায় নিশ্চিত করেছে
- মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
- ঝালকাঠিতে জমি দখলের অভিযোগ, সংঘবদ্ধ চক্রের হুমকিতে নিরাপত্তাহীন শিক্ষক পরিবার
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ
- বিবাহিত নারীদের গানের বিচারক নন্দিত তিন তারকা
- ঈদে নিরাপদ নৌযাত্রায় ১৪ নির্দেশনা দিল বিআইডব্লিউটিএ
- ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব ম্যুরাল ভাঙচুর
- ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের প্রভাব নেই দর্শনা রেলবন্দরে
- সালথায় শীতার্তদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- গাংনী উপজেলার নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- উচিৎ জবাব
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সালথায় ইয়াবাসহ আটক ২
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- মাদারীপুরে গ্রেফতারের ভয়ে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে ফেললো যুবক
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন
১৪ মে ২০২৬

-1.gif)