E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

২০২৬ মে ১৫ ১৮:৩২:৪৯
কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কাপাসিয়া উপজেলার দক্ষিণ শাখার আওতাধীন দূর্গাপুর ইউনিয়নের উদ্যোগে "ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প" অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার বেগুনহাটি ফাজিল মাদরাসা ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বেগুনহাটি ফাজিল মাদরাসা ও পাশ্ববর্তী বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। রক্তের গ্রুপ নির্ণয়ের ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে জরুরি চিকিৎসা সেবা ও রক্তদানে ভূমিকা পালনে খুবই সহজ হবে।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আবুল ফাত্তাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার অফিস সম্পাদক আনিসুর রহমান রুমি, কাপাসিয়া উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাহাদী হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন প্রবীণ জামায়াত নেতা মাওলানা ইসমাঈল পাঠান, ছাত্র শিবিরের দুর্গাপুর ইউনিয়নের সভাপতি ফারহান লাবিব প্রমূখ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার অফিস সম্পাদক আনিসুর রহমান রুমি বলেন, ছাত্র শিবির সবসময়ই ইসলাম, মানবতা ও বাংলাদেশের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের অন্যতম উদ্যোক্তা দুর্গাপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ফারহান লাবিব
বলেন, তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে আমরা এভাবেই প্রতিটি বিদ্যালয়ে যেতে চাই। সবাইকে রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত করানো এবং রক্ত দানের গুরুত্ব বোঝানোই আমাদের লক্ষ্য যাতে কোন মানুষ রক্তের অভাবে মৃত্যুবরণ করতে না পারে। আমাদের কর্মসূচি চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুরুষ ও নারী মিলে মোট ৫ জন নার্স রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন। সার্বিকভাবে আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, সচেতনতা ও সমাজসেবীর মানুষিকতা তৈরি করতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

(এসকেডি/এসপি/মে ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test