রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : রাস্তায় ধান শুকানো ও এক মহিলার গায়ে খেরবোজাই ঠেলাগাড়ীর ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম ও বিএনপির সমর্থক জসিম গংদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জসিমদের বাড়ি-ঘরে প্রতিপক্ষের হামলার অভিযোগ ওঠে। এ ঘটনাটি ঘটে ১৩ মে বুধবার। এরই জের ধরে ১৪ মে বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে জসিম গংরা তার উপর অর্তকিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রহিমের উপর হামলার খবর পেয়ে তার লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জসিম গংদের মোকাবেলা করতে আসে। এ সময় দু’পক্ষের লোকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আব্দুর রহিমসহ উভয়পক্ষের অনন্ত ১২ জন আহত হয়। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় আব্দুর রহিমকে অই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পরামর্শ দেন। ১৬ মে শনিবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন পি.পি.এম বলেন, রাস্তায় ধান শুকানো ও এক মহিলা গায়ে ঠেলাগাড়ীর ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে দুদফা সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুর রহিম ও জসিম গংদের মধ্যে অনন্ত ১২জন আহত হয়। আশংকাজনক অবস্থায় আব্দুর রহিম শনিবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাহবাগ থানায় তার ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে আনা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
(এসবিএস/এএস/মে ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








