সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সিঁদ কেটে ঘরে প্রবেশ করে এক এইচএসসি পরীক্ষার্থীর উপর নির্মম নির্যাতন চালিয়েছে তিন বখাটে। এ ঘটনার পর থেকে পিতৃহীন ওই শিক্ষার্থীর পরিবার রয়েছে চরম আতঙ্কে। তবে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, থানায় তিন জনের নামে মামলা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সামনে এইচএসসি পরীক্ষা। মেয়ের পিছনে অনেক খরচ তাই ছোট ছেলেকে নিয়ে নদীতে মাছ শিকারে গিয়েছিল তার মা। যাওয়ার সময় ঘরের দরজায় তালা দিয়েও গিয়েছিল নিরাপত্তার কথা ভেবে। কিন্তু তারা কি জানত, সঙ্ঘবদ্ধ বখাটে চক্র ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঘরে প্রবেশ করবে। কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের উত্তর-পূর্ব চালিতা বুনিয়া গ্রামের এ ঘটনায় এখন উপজেলা জুড়ে তোলপাড় চলছে। বখাটে রাব্বি ওই গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে। আর তার অপর দুই সহযোগীও ওই গ্রামের।
ওই পরীক্ষার্থীর স্বজনরা জানান, কলাপাড়ার ধানখালী ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায়, অংশ নেবে ওই শিক্ষার্থী। কলেজে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত করতো রাব্বি ও তার সহযোগীরা। রাব্বি এরআগে একাধিক বিয়ে করে। এ কারনে ওই শিক্ষার্থীর পরিবার এলাকার লোকজনকেও জানায়
শিক্ষার্থীর চাচা ও চাচী বলেন, গত ১৬ মে রাতে ছাত্রীকে ঘরে রেখে তার মা ও ভাই নদীতে যায়। এসময় সামনের দড়জায় তালা মেরে যায়।
রাত বারোটার দিকে পড়ালেখা শেষে ওই ছাত্রী ঘরে ঘুমিয়ে পড়লে রাব্বি তার দুই সহযোগীকে নিয়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মারধর করা হয় শরীরের বিভিন্ন স্থানে। এক পর্যায়ে বটি দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। এ সময় ওই ছাত্রী ডাক চিৎকার করলে রাব্বি ও তার ২০ সহযোগী পালিয়ে যায়।
শিক্ষার্থীর ভাই ও মামা বলেন, বাবা মারা যাওয়ায় দুই সন্তানকে নিয়ে তার বোন ওই বাসায় থাকতেন। কিন্তু এভাবে তার ওপর নির্মম নির্যাতন করা হবে বিষয়টা যারা বুঝতেই পারেননি।
তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে রাব্বি ও তার সহযোগীরা। এমনকি তাদের পরিবারের সদনাও রয়েছে আত্মগোপনে। গতকাল এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় তিনজন কে আসামি করে মামলা দায়ের করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তারা ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন। তার স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে। এই ঘটনায় রাব্বি ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে কলাপাড়ার নীলগঞ্জ ও টিয়াখালী ইউনিয়নে সঙ্গবদ্ধ একটি চক্র ঘরে প্রবেশ করে সঙ্গবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন আসামি গ্রেফতারও হয়েছে।
(এমকে/এসপি/মে ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








