সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পারিবারিক কলহের জেরে তাসলিমা খাতুন নামের চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে জবাই করে হত্যা করেছে তার স্বামী সাদ্দাম হোসেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা সীমান্তের লক্ষীদাঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমা খাতুন (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষীদাঁড়ি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী ও দেবহাটা উপজেলার উত্তর বহেরা গ্রামের নূুরুজ্জামান ঢালীর মেয়ে।
দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের উত্তর বহেরা গ্রামের সজল ইসলাম জানান, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তাসলিমা সকলের বড়। ১৬ বছর আগে তাসলিমার সাথে সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেনের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর সাদ্দাম ভোমরা বন্দরের জাহাঙ্গীর মার্কেটে প্রথমে চায়ের দোকান পরিচালনা করতো। পরে কাপড়ের ব্যবসা পরিচালনা করতে যেয়ে প্রথম বছরেই পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত হলে ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপর ছাদ্দাম তার স্ত্রী তাসলিমাকে বিভিন্ন সময়ে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলতো। অভাবের সংসার হলেও বাবা নুরুজ্জামান ঢালী সাদ্দামের চাহিদা অনুযায়ি টাকা দেওয়ার চেষ্টা করতেন। চাহিদা অনুযায়ী বাপের বাড়ি থেকে টাকা আনতে না পারায় তাসলিমাকে দুই সন্তানের উপস্থিতিতে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এ নিয়ে শালিসি বৈঠক হয় কয়েকবার। তাসলিমাকে তার দুই সন্তানসহ বাপের বাড়িতে আনা হলে সাদ্দাম এসে তাসলিমাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যেতো। এক মাস আগে বিদেশ যাওয়ার জন্য তামলিমাকে বাপের বাড়িতে দুই লাখ টাকা আনতে বলে। দেওয়া হয় এক লাখ টাকা। দালাল সে টাকা আত্মসাৎ করে। এরপর থেকে সাদ্দাম তার স্ত্রী তাসলিমার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। শনিবার দিবাগত রাত একটার দিকে সাদ্দামের মা ফাতেমা খাতুন মুঠোফোনে তাসলিমাকে জবাই করে সাদ্দাম হত্যা করেছে মর্মে তাকে অবহিত করে।
লক্ষীদাঁড়ি গ্রামের ফাতেমা খাতুন জানান, ২০০০ সালে যশোর জেলার শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের শ্বশুর বাড়ি থেকে তিনি স্বপরিবারে বাপের বাড়ি সাতক্ষীরা সীমান্তের লক্ষীদাঁড়ি গ্রামে মোহাম্মদ গাজীর বাড়িতে চলে আসেন। ছেলে সাদ্দাম বর্তমানে নির্মাণ শ্রমিকের কাজ করে। প্রথম স্বামী লুৎফর রহমান মানসিক রোগাক্রান্ত হওয়ায় তিনি ভোমরা গ্রামের আব্দুর রশিদকে বিয়ে করেন। প্রথম পক্ষের চোট ছেলে সাঈউদ্দিন মানসিক বিকারগ্রস্ত। সাদ্দামের মেয়ে সাদিয়া ভোমরা রাশিদা কে মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ও ছেলে রোহান ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যারয়ের তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করে। ব্যবসায়ে লোকসান খাওয়া সাদ্দাম সম্প্রতি ব্যাংক থেকে নেওয়া ঋণসহ এলাকায় কয়েকজনের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পেরে স্ত্রী তাসলিমার সাথে খারাপ আচরণ করতো। মারপিট করতো। মোবাইলে অনলাইন জুয়া খেলতো সাদ্দাম। স্ত্রীর সঙ্গে অন্যের পরকীয়া আছে মর্মে তাকে মারধর করতো। ঋণ করে চারটি সিসি ক্যামেরা বাড়ি[তে লাগায় সাদ্দাম। কয়েকদিন আগে ব্যাংকের বিস্তির টাকা পরিশোধ না করায় বাড়িতে নোটিশ আসে।
ফাতেমা খাতুন আরো জানান, শনিবার দুপুর ১২টার দিকে সাদ্দাম তার স্ত্রীকে দুই সন্তান নিয়ে বাপের বাড়ি যেত বলে। তাসলিমা রাজী হয়নি। একপর্যায়ে তিনি তাসলিমাকে সান্ত¡না দেন। রাত ৯টার দিকে রান্না ঘরের সঙ্গে থাকা একটি চৌকিতে স্ত্রী তাসলিমা, মেয়ে সাদিয়া ও ছেলে রোহানকে ঘুমোতে যেতে বলে। আনুমানিক রাত ১০টার পর তাসলিমাকে ডেকে নিয়ে দুই সন্তানসহ রান্না ঘরের বেড়ায় তালা লাগিয়ে দেয় সাদ্দাম। বারান্দার ক্লোবাসসিগ্যাল ফটকে তালা লাগিয়ে ও ঘরের দরজা দিয়ে তাসলিমা মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ক্ষুর দিয়ে জবাই করে হত্যা করে। পরে স্ত্রীর তলপেটে ক্ষুর দিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। সাদ্দাম তাসলিমাকে ডেকে নিয়ে যাওয়ার পর পুতনি সাদিয়া তাকে ডাকলেও তিনি ঘুমিয়ে পড়ায় শুনতে পাননি। পরে স্থানীয়দের ডেকে তিনি জানালা দিয়ে তাসলিমার গলাকাটা লাশ দেখতে পান। এ সময় সাদ্দাম দরজা খুলে সীমান্ত বেড়িবাঁধের দিকে চলে যায়। বিজিবি ও পুলিশের সহায়তায় তাসলিমার লাশ উদ্ধার করা হয়। রান্নাঘরের বেড়া ভেঙে সাদিয়া ও রোহানকে উদ্ধার করা হয়। তাসলিমাকে একটা ভালো মেয়ে বলে বর্ণনা দেন তিনি।
সাদিয়া খাতুন জানান, তার বাবা সাদ্দাম হোসেন মা তাসলিমাকে কারণে অকারণে মারধর করতো। শনিবার রাত ১০টার দিকে বাবা যখন মাকে তাদের কাছ থেকে ডেকে নিয়ে যান তারপর থেকে সে দুশ্চিন্তায় ছিলো। রান্না ঘরের বাইরে থেকে বেড়ায় তালা দিয়ে যাওয়ায় দাদীকে চিৎকার করে ডাকলেও শুনতে পাননি তিনি। একপর্যায়ে মাকে মেঝেতে ফেলে মাথায় হাতুড়িপেটা করে গলায় ক্ষুর দিয়ে জবাই করে বাবা।
একইভাবে রোহান বলেন, তার মাকে যেভাবে খুন করা হলো তাতে তার কথা বলার মত ক্ষমতা হারিয়ে গেছে। বাবাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রোহান। তাসলিমার মা ফাতেমা খাতুন খুনী জামাতা সাদ্দামের ফাঁসি দাবি করেন।
ভোমরা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ ঘোষ ও সংরক্ষিত সাবেক নারী সদস্য থাদেজা খাতুন বলেন, এটা সাদ্দামের পরিকল্পিত হত্যা। তারাসহ স্থানীয়রা তাসলিমাকে একজন ভাল মানুষ বলে উল্লেখ করেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডাঃ রাহুল সাহা বলেন, ময়না তদন্তে তাসলিমাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই ও কপালের উপরে ভারী জিনিস দিয়ে আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে মনে করেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানের জননী ও চার মাসের অন্তঃস্বত্বা তাসলিমাকে জবাই করে হত্যা করেছে তার স্বামী সাদ্দাম। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা নুরুজ্জামান ঢালী বাদি হয়ে রবিবার সাদ্দাম এর নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সাদ্দামকে গ্রেপ্তারে চিরুন্নী তল্লাশী করা হচ্ছে।
(আরকে/এসপি/মে ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
১৭ মে ২০২৬
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








