‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ২ আসনের এমপি ডা. কেএম বাবার বলেছেন, আমাদের অঞ্চলে মাদকের ছড়াছড়ি। হাই স্কুলের ছেলেরাও বাবা খাওয়া শুরু করে দিয়েছেন। এসব চলবে না। মাদক যদি আপনার সন্তানও খায়। আমার সন্তানকে কোন ছাড় নেই। আমার পরিবারের কেউ যদি জড়িত থাকে, তাকে আইনের আওতায় আনা হবে। যারা নিয়মিত মাদক সেবন করে, বিক্রি করেন, তাদের বলে দেবেন। এই মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স অবস্থান নিয়েছি। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। আমি আমার ইউনিয়ন মাঝিগাতি থেকে মাদক নির্মূলের কাজ শুরু করতে চাই। ইতিমধ্যেই মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। আমার ইউনিয়ন থেকে ৪ জনকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী গ্রেপ্তার করেছে। মাদক সম্পর্কে আপনারা সচেতন হন, আপনার সন্তানকে বাঁচান। মাদক প্রতিরোধে আমি আপনাদের সাথে আছি। আমি আপনাদের সাথে থাকলে কেউ কিছু করতে পারবেনা। সে যে পরিবারের সন্তান হোক, যে বংশের সন্তান হোক, ভয় পাওয়ার কিছু নেই।
আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী দশপল্লী নেছারউদ্দিন খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মত বিনিমিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক উত্তম মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ সমাজসেবক কাজী আবুল হোসেন, মাঝিগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকসুদ আলী খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: কামাল হোসেন খান ও প্রাক্তন ছাত্র মো: মহব্বত আলী খান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা।
সংসদ সদস্য আরো বলেন, এ বিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি। এটি আমার বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা করা দরকার, আমি তা করব। এছাড়া অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর সমন্বয়ে বিদ্যালয়টিকে জেলার মধ্যে অন্যতম বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
এর আগে বিদ্যালয়ে পৌছালে শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর পক্ষ থেকে এমপি ডা. কেএম বাবারকে স্বাগত জানানো হয়। ফুলের পাঁপড়ি ছিটিয়ে শ্লোগানে-শ্লোগানে শিক্ষার্থীরা তাকে বরণ করে নেন। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল-ক্রেস্ট দিয়ে সংসদ সদস্যকে সম্মানিত করেন।
(বি/এসপি/মে ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








