‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর বলেছেন, আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ। উনারা সাধারণ মানুষ ভোটে নির্বাচিত হতেন না। উনাদের মতো হলে হয়তো আমিও এমনই হয়ে যেতাম। মানুষের জন্য কাজ করা অনেক কষ্টের। যাদের ভোট লাগে না, তারা কেন মানুষের জন্য কষ্ট করবে। আমি তো সাধারন মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আগামীতে নির্বাচন করলে সাধারন মানুষের কাছে আমার যাওয়া লাগবে।
গতকাল রবিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এমপি’র পরিদর্শক কক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ডাঃ কে.এম বাবর এসব কথা বলেন।
ডাঃ বাবর বলেন, আমি মানুষের সাথে যে ওয়াদাবদ্ধ তা যদি না করতে পারি, তাহলে তো মানুষের কাছে যেতে পারবো না। আগে যারা এমপি হতেন, উনাদের তো সাধারণ মানুষের ভোট লাগতো না। উনাদের মিটিংও করা লাগতো না। ৪/৫টি ইউনিয়নে গিয়ে একটি করে মিটিং করলেই হয়ে যেতো। একটি আসনে ৪ থেকে ৫টি মিটিং করলেই এমপি ইলেকশন শেষ। এবারের নির্বাচনে প্রতিটি ভোটারের কাছে আমরা গিয়েছি। আগামীতে সবাইকে ভোটারের কাছে যেতে হবে, সে যে দলের প্রার্থী হোক না কেন।
এমপি বাবর আরো বলেন, গোপালগঞ্জে অনেক স্ট্রাকচার হয়েছে। কিন্তু এখানে কোন কার্যক্রম নেই। আমরা তো উন্নয়নমূলক কাজের ফিডব্যাক চাই। স্ট্রাকচার হয়েছে কিন্তু এর কাছ থেকে আমরা কিছু পাচ্ছি না। আজকে আমি আই হসপিটালে গিয়েছিলাম। আমি আগে মনে করতাম এখানে মনে হয় একটি ভবন। কিন্তু এখানে আরো ১৮টি ভবন রয়েছে। যা এখানো হস্তান্তর হয়নি। ভবনগুলোর নির্মাণ ক্রুটি থাকার কারণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বুঝে নেয়নি। আই হসপিটাল ৫০০ কোটি টাকা প্রজেক্ট ছিলো। তিনবার মেয়াদ বাড়িয়ে ১৫০০ কোটি টাকা বানানো হয়েছে।এখন এই ভবনগুলো জরাজীর্ণ অবস্থা। এগুলো রাষ্ট্রীয় অপচয়। এ কাজের কারণে রাষ্ট্র ঋণি হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহম্মেদ, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও জেলা প্রশাসক আরিফ-উজ-জামান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট উপজেলায় এমপিদের জন্য “পরিদর্শক কক্ষ” করার নির্দেশ প্রদান করেছেন। তার অংশ হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলায় এমপি ডাঃ কে.এম বাবরের জন্য এ কক্ষের উদ্বোধন করা হলো। এমপি এলাকায় থাকলে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই পরিদর্শন কক্ষে বসবেন। যাতে সাধারন মানুষ উপকৃত হয়।
(টিবি/এসপি/মে ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








