E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা 

২০২৬ মে ১৮ ১৮:১৩:৫১
গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ আধুনিক মৌমাছি পালনের কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে গতকাল রবিবার দিনব্যাপী ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এ কর্মশালার আয়োজন করে। এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ কেন্দ্রর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড: মোঃ শহিদুল ইসলাম।

প্রশিক্ষক হিসাবে ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার কৃষিবিদ ড: নিবিড় কুমার সাহা। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন কৃষিবিদ মোঃ হযরত আলী। এতে গোপালগঞ্জ জেলার ৫ উপজেলার ৪৫ জন মৌচাষী অংশ নেন।

কর্মশালায় প্রশিক্ষকরা মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মধু সংগ্রহ, সংরক্ষণ কৌশল, রোগবালাই দমন ও বাজারজাত করণ বিষয়ে বিস্তারিত ধারণা দেন। তারা মৌচাষকে একটি লাভজনক পেশা হিসাবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন।

(টিবি/এসপি/মে ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test