পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য চট্রগ্রামে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিন অসংখ্য মানুষ উন্নত চিকিৎসার আশায় ছুটে আসেন চট্টগ্রাম শহরে। অচেনা শহর, ভাষার ভিন্নতা, আর্থিক টানাপোড়েন আর সঠিক তথ্যের অভাবে এই অসহায় মানুষগুলোকে পোহাতে হয় অন্তহীন দুর্ভোগ। বিশেষ করে জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজন হলে রোগীর পরিবারের অবর্ণনীয় অসহায়ত্ব ও অনিশ্চয়তা চোখে পড়ার মতো।
পাহাড় ও সমতলের এই মানবিক সংকটকে দূর করতে এবং আর্তমানবতার সেবায় একঝাঁক স্বেচ্ছাসেবী ও তরুণদের প্রাণের মেলবন্ধনে ২০২৫ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয় সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণ সেবামূলক সংগঠন “মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক” আগামী ৫ জুন (শুক্রবার) সংগঠনটি পদার্পণ করতে যাচ্ছে তার সফল কর্মমুখর এক বছরে। প্রথম বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদানের লক্ষ্য নিয়ে সংগঠনটি এখন এক অনন্য মাইলফলক স্পর্শ করার অপেক্ষায়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের চিকিৎসাধীন অসহায় রোগীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেবল রক্তদাতা খুঁজে দেওয়া নয়, বরং রোগী ও রক্তদাতার মাঝে এক বিশ্বস্ত মানবিক সেতু হয়ে দাঁড়িয়েছে এই সংগঠন।
জানা যায়, কোনো সদস্য রক্তদানে অসমর্থ হলে সংগঠনটি দ্রুত বিকল্প রক্তদাতার ব্যবস্থা করে রোগীর জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালায়।প্রতিষ্ঠাকাল থেকে গত ১৭ মে ২০২৬ পর্যন্ত সংগঠনটি সফলভাবে ৩৬৯ ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করতে সক্ষম হয়েছে। অনেক ক্ষেত্রে দরিদ্র রোগীর পরিবার রক্তদাতার যাতায়াত খরচ দিতে অপারগ হলে, সংগঠনের নিজস্ব তহবিল থেকেই সেই ব্যয়ভার বহন করা হয়, যা বর্তমান সমাজে এক অনন্য দৃষ্টান্ত। রক্তদানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ পর্যন্ত ৬টি সফল ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করেছে সংগঠনটি। এসব ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১৮০০ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়ার পাশাপাশি রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতন করা হয়েছে। ১ম ক্যাম্পেইন (৩ অক্টোবর২০২৫) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম তিনছড়ি তঞ্চঙ্গ্যা পাড়া। ২য় ক্যাম্পেইন (২৬ অক্টোবর ২০২৫) রাইখালীর ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহার (কঠিন চীবর দান উপলক্ষে)। ৩য় ক্যাম্পেইন: চট্টগ্রাম শহরের চাঁদগাঁও সার্বজনীন বৌদ্ধ বিহারে (সিএইচটি ব্লাড ডোনার গ্রুপের যৌথ উদ্যোগে)।
৪র্থ ক্যাম্পেইন (১২ ডিসেম্বর ২০২৫) বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন বেতছড়া গ্রাম। ৫ম ক্যাম্পেইন (১২ এপ্রিল ২০২৬) রাঙ্গামাটি সদর উপজেলার দীঘলছড়ি গ্রাম। ৬ষ্ঠ ক্যাম্পেইন (১মে ২০২৬) বান্দরবান সদর উপজেলা খৈয়াপাড়া জনকল্যাণ বৌদ্ধ বিহার। শুধু রক্তের বুকেই সীমাবদ্ধ থাকেনি ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’। সমাজ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা থেকে গত বছরের ২০আগস্ট ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি”। গত ২২ আগস্ট ২০২৫ তারিখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত এক রোগীকে চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে সংগঠনটি। এছাড়া, তীব্র শীতে আর্তমানবতার পাশে দাঁড়াতে তাদের ৪র্থ ক্যাম্পেইন চলাকালীন প্রায় ২০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বর্তমানে সংগঠনটিতে শিক্ষার্থীসহ প্রায় ১২০ জন স্বেচ্ছাসেবী সদস্য রাত-দিন কাজ করে যাচ্ছেন।
মানবিকতার এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে আগামী ২১, ২২ ও ২৩ মে ২০২৬ তারিখে বান্দরবানের আলীকদম পাহাড় ভাঙ্গা গ্রাম এবং ৯ নম্বর কুরুক পাতা ইউনিয়ন সীমান্তবর্তী হাম (Measles) আক্রান্ত দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও জরুরি ওষুধ প্রদানের লক্ষ্যে একটি বৃহৎ মেডিকেল ক্যাম্পেইনের জোরালো প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আগামী ৫ জুন ২০২৬, শুক্রবার সংগঠনের ১ম বর্ষপূর্তি ও স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানকে সফল করতে সমাজের সর্বস্তরের হিতৈষী, সমাজসেবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক উপস্থিতি, পরামর্শ এবং আর্থিক ও মানসিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। উদ্যোক্তারা জানান, তরুণদের এই মানবিক প্রয়াসকে টিকিয়ে রাখতে এবং পার্বত্য অঞ্চলের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা এখন সময়ের দাবি। তরুণদের এই নিবেদিত পথচলা অব্যাহত থাকলে আগামী দিনে পার্বত্য অঞ্চলের চিকিৎসা সংকটে থাকা মানুষগুলো এক নতুন আশার আলো দেখবে—এমনটাই প্রত্যাশা সুধীসমাজের।
(আরএম/এসপি/মে ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ‘দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা’
- কাপাসিয়ায় পানিবন্দি ৫ গ্রাম, ফসল ও মাছ ভেসে দিশেহারা এলাকাবাসী
- শিকড়ের সন্ধানে আন্তর্জাতিক জাদুঘর দিবসের আহ্বান
- গরমে আখের রস পান, বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি
- বিসিবি নির্বাচন স্থগিতের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট
- ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন
- শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে যুবলীগের মিছিল
- বাংলা সিনেমাকে গুরুত্ব দিয়ে চালু হচ্ছে ‘উৎসব’ ওটিটি
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
১৮ মে ২০২৬
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা’
- কাপাসিয়ায় পানিবন্দি ৫ গ্রাম, ফসল ও মাছ ভেসে দিশেহারা এলাকাবাসী
- শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে যুবলীগের মিছিল
- নড়াইলে একই দিনে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- রাজবাড়ীতে মন্ত্রী-প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ঢুকতে না পেরে সাংবাদিকদের ক্ষোভ
-1.gif)








