দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফের সক্রিয় চরমপন্থীরা
বিশেষ প্রতিনিধি : দীর্ঘদিন ধরে নিস্তব্ধ থাকার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আবারও তৎপর হয়ে উঠছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনগুলো। বিশেষ করে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলার প্রত্যন্ত এলাকায় তাদের পুনরুত্থাণের নানা ইঙ্গিত মিলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক। সম্প্রতি এক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, গত কয়েক মাসে ধরে যশোরের মনিরামপুর ও চৌগাছা, কুষ্টিয়ার সদর ও মিরপুর, ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এবং মাগুরারার শ্রীপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে গোপন বৈঠক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করে চলেছে চরমপন্থীরা। রাতের আঁধারে মোটরসাইকেলে অপরিচিত লোকজনের আনাগোনা, চরমপন্থী সংগঠনের পোস্টার ও লিফলেট বিতরণ এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ সরকার ১৯৯৯ সালে সশস্ত্র চরমপন্থী দলগুলোকে নিঃশেষ করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। ওই বছরের ৩০ আগস্ট পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, খুলনা, যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার ২২ জন বাহিনী প্রধানসহ ২ হাজার ৫৯৪ জন চরমপন্থী নামমাত্র দেশীয় পিস্তল, কাটা বন্দুক, পাইপগান জমা দিয়ে আত্মসমর্পণ করেন। সে সময় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ ২২ নেতা ও সর্বহারা পার্টির ১৩ নেতা আত্মসর্মপণ না করে আত্মগোপন করে এলাকা ছেড়ে চলে যায়। তখন চরমপন্থীদের বিরুদ্ধে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে থাকে। তবে সে সময়ও কিছুতেই থামেনি চরমপন্থীরা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার আবারো ক্ষমতায় আসার পর ক্রসফায়ারে মেতে উঠে আইনশৃঙ্খলা বাহিনী। জনযুদ্ধের আব্দুর রশিদ মালিথা তপন, খুলনার মৃণাল, বিপ্লবী কমিউনিস্ট পার্টির (হক গ্রুপ) দেবু ওরফে গোল্ডেন শিহাব, কুষ্টিয়ার শাহিন-মুকুল বাহিনীর শাহিন, একদিল, ইত্তেহাদ, কোটচাঁদপুরের ডাক্তার টুটুল, পূর্ববাংলার মাফখারুল ইসলামসহ শত শত চরমপন্থী সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে মারা যেতে থাকে।
গণমুক্তি ফৌজ নামে প্রকাশ্যে একটি দল গঠন করেন বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা মীর ইলিয়াস হোসেন দিলিপ। ঝিনাইদহ শহরের পাগলা কানাই মোড়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হন দিলিপ ও তাঁর সহযোগী আলফাজ উদ্দিন। সে সময় থেকেই অস্ত্রধারী চরমপন্থী সদস্যরা প্রকাশ্যে স্থানীয় রাজনীতিতে জড়িয়ে তাদের প্রাণ রক্ষার চেষ্টা করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরাকার পতনের পর লুকিয়ে থাকা ওই সব সশস্ত্র চরমপন্থীরা সক্রিয় হয়ে ওঠে। থানা লুট করা অস্ত্রসহ বিভিন্ন ভাবে তারা নিজেদের আধুনিক সাজ-সজ্জায় সজ্জিত করতে থাকে। চলমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বাহিনী দূর্বলতার সুযোগে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও যশোর এলাকায় তৎপর হয়ে ওঠে সশস্ত্র চরমপন্থী গ্রুপগুলো।
সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে লাল পতাকা বাহিনী, পুরানো সর্বহারা গ্রুপ ও জনযুদ্ধ নামের কয়েকটি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্যরা তাদের আগের নেটওয়ার্ক পুনরুজ্জীবিত করতে বেশ তৎপর হয়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী মহল ও শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করেছেন তাঁরা। তাদের লক্ষ্য প্রভাব বিস্তার করে সশস্ত্র উপস্থিতির মাধ্যমে রাজনৈতিক মাঠ নিয়ন্ত্রণ করা। নিজেদের প্রভাব বিস্তারের জন্য চরমপন্থী গোষ্ঠীর সহায়তা নিচ্ছেন অনেক রাজনৈতিক নেতা।
এদিকে, নিজেদের আধিপত্য জানান দিতে কুষ্টিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত মহড়া দিচ্ছে চরমপন্থী সদস্যরা। এছাড়াও অর্থ যোগানের জন্য বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা আদায় করছে তাঁরা। সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুর ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থীরা। এছাড়াও কুষ্টিয়ার হরিপুরে পদ্মা নদীতে বালুরঘাট দখলে নিতে নৌপুলিশের ওপর গুলিবর্ষণের মত সহিংস ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তিন নৌপুলিশ ও একজন মাঝি আহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক যশোরের চৌগাছার এক মাছ ব্যবসায়ী বলেন, ‘মাসের প্রথম সপ্তাহে তাদের নিকট দাবিকৃত টাকা দিয়ে আসতে হয়। টাকা দিতে দেরি হওয়ায় আমার মাছের ঘের এর আগে ভাঙচুর পর্যন্ত করেছে চরমপন্থীরা। তাই কাছে টাকা না থাকলেও ধার-দেনা করে যথাসময়ে টাকা পৌঁছে দিয়ে আছি।’
ঝিনাইদহের শৈলকুপার যগনী গ্রামের এক বাসিন্দা বলেন, ‘কয়েকদিন আগে মাঠ থেকে পেঁয়াজ তুলেছি। এজন্য আমার কাছে চিঠি দিয়ে বাহিনীর লোক দেড়লাখ টাকা চাঁদা চেয়েছে। আমি ভয়ে ৫০ হাজার টাকা দিয়ে আসছি। এখন আবার বাকি টাকার জন্য চাপ দিচ্ছে। তাঁরা বলেছে, থানা-পুলিশকে জানালে একবারে মেরে ফেলবো। আমি পরিবার নিয়ে শঙ্কার মধ্যে রয়েছি।’
অপরাধ বিশ্লেষক লিয়াকত হোসেন বলেন, ‘শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চরমপন্থীদের নির্মূল সম্ভব নয়। এর পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে না পারলে এদের পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।’
এ ব্যাপারে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদ বলেন, ‘চরমপন্থীদের পুনরুত্থাণ ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। চরমপন্থীদের যেকেনো ধরণের অপতৎপরতা কঠোর ভাবে দমন করা হবে।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকজন চরমপন্থী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
(একে/এসপি/মে ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- রাজনীতি আমার কাছে কী
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- সাঈদ-উর রহমান: শিক্ষকের ‘আপনি’ সম্বোধনে মানুষের মর্যাদার পাঠ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
- ‘১৭ বছরের নিপীড়ন নির্যাতন যেনো আমরা ভুলে না যাই’
- সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার
- ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
- নীরবতার এক অদৃশ্য আয়না
- প্রশাসনের কাছে যেয়েও প্রতিকার পাচ্ছেন না আব্দুল জলিল!
- চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
- শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
- ২২ দিন ইলিশ ধরা মানা, কেনাবেচাতেও নিষেধাজ্ঞা
- বিয়ের সাধ পূরণ হলো না শুভর, ঘাতক বিআরটিসি কেড়ে নিল প্রাণ
- ‘বর্বরতা বন্ধ হতে হবে’
- প্রথমবার মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ভোট বর্জন সার্থক: রিজভী
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
১৫ সেপ্টেম্বর ২০২৬
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
- ‘১৭ বছরের নিপীড়ন নির্যাতন যেনো আমরা ভুলে না যাই’
- সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার
- ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি
- প্রশাসনের কাছে যেয়েও প্রতিকার পাচ্ছেন না আব্দুল জলিল!
- চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
- বিয়ের সাধ পূরণ হলো না শুভর, ঘাতক বিআরটিসি কেড়ে নিল প্রাণ
- নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
-1.gif)








