E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে অ্যাড. কামরুন্নাহার ছবির মৃত্যু

২০২৬ মে ১৯ ১৭:৫২:০৭
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে অ্যাড. কামরুন্নাহার ছবির মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বজ্রপাতে কামরুন্নাহার ছবি নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতের দিকে সাতক্ষীরা শহরের রাজারাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুন্নাহার (৫৩) ছবি সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার ইকরামুল হক লালুর স্ত্রী।

অ্যাড.নাজমুন্নাহার ঝুমুর জানান, তার বোন কামরুন্নাহার ছবি সোমবার রাত আটটার দিকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে বাড়ির পিছনে নিজস্ব আমবাগারে আম কুড়াতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে সে মারা যায়। মৃত্যকালে সে তার ক্রিকেট কোচ স্বামী ও ছেলে রাফিক আল আকিদসহ অসংখ্যা গুণগ্রাহীকে রেখে গেছে। মঙ্গলবার বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তার লাশ কবরস্ত করা হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান আইনজীবী কামরুন্নার ছবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/মে ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test