E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি 

২০২৬ মে ১৯ ১৭:৫৯:৫৭
ফুলপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে র‍্যালি 

মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ভূমিসেবা মেলা- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি ফুলপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক, উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, এমদাদ হোসেন খান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী ভূমিসেবা মেলার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি ফুলপুর উপজেলা পরিষদ হল রুম থেকে ভার্চুয়ালি প্রত্যক্ষ করেন উপরোক্ত ব্যক্তিবর্গ।

(এসআই/এসপি/মে ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test