E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শুধু আইন দিয়ে নয়, জনসচেতনতা দিয়েই জাটকা রক্ষা সম্ভব’

২০২৬ মে ১৯ ১৯:৩৫:২৯
‘শুধু আইন দিয়ে নয়, জনসচেতনতা দিয়েই জাটকা রক্ষা সম্ভব’

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় একদিনের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

‘মা ইলিশ রক্ষা করি, ইলিশের বংশবৃদ্ধি করি’— এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম।

সেমিনারে বক্তারা দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং রূপালী ইলিশের উৎপাদন বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন। জাতীয় অর্থনীতিতে ইলিশের অবদান বাড়াতে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ (জাটকা) না ধরার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়। একই সাথে নদী ও জলাশয়ে ক্ষতিকর ‘কারেন্ট জাল’ ব্যবহার সম্পূর্ণভাবে পরিহার এবং জাটকা সংরক্ষণে জেলেদের সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। শুধুমাত্র আইন প্রয়োগ বা প্রশাসনের কঠোরতা দিয়ে ইলিশ রক্ষা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন মাঠ পর্যায়ের জেলে ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সচেতনতা। তিনি মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সফল মাছ চাষী এবং মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/মে ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test