E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ

মাইনপুর বালক ও চর জামিরা বালিকা গ্রুপ চ্যাম্পিয়ন

২০২৬ মে ১৯ ১৯:৫১:০৫
মাইনপুর বালক ও চর জামিরা বালিকা গ্রুপ চ্যাম্পিয়ন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনাল খেলায় বালক গ্রুপে সদর উপজেলার মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে সরিষাবাড়ীর চর জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এতে বালক গ্রুপে রানার্সআপ হয়েছে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা গ্রুপে বকশীগঞ্জ উপজেলার টুপকার চর প্রাথমিক বিদ্যালয়।

আজ মঙ্গলবার বিকেলে জামালপুর জিলা স্কুল মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন মো. আজিজুল হক, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আক্তার, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী প্রমুখ।

টুর্নামেন্টে বালক গ্রুপে মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বিজয়ী হয়। বালিকা গ্রুপে চর জামিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে বিজয়ী হয়।

পুরস্কার বিতরণের সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, লেখাপড়া ও খেলাধুলা সাধনার বিষয়। সাধনা করলে সফলতা আসবেই। নিয়মিত অনুশীলন করলে ক্ষুদে খেলোয়াড়েরা একদিন দেশের মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে অগ্রাধিকার দিয়ে প্রতি উপজেলায় একজন করে স্পোর্টস কর্মকর্তা নিয়োগ করবেন যাতে প্রান্তিক অঞ্চল থেকে ভালোমানের খেলোয়াড় তৈরি হয়। শিক্ষকরাও এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দেরকে নিয়মিত অনুশীলনের মধ্যে রাখবেন, এ অনুরোধ জানাই।

(আরআর/এসপি/মে ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test