E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০২৬ মে ২০ ১৮:৪৩:২৪
সদরপুরে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বুধবার উপজেলার বাবুর চর মোল্লা গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে আক্কাস মাতুব্বর (৪৮) ও রিহাদ মাতুব্বর (৩৯) নামে দুইজনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৭৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩১৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আক্কাস মাতুব্বর সদরপুর উপজেলার বাবুর চর মোল্লা গ্রামের মৃত জুলমত মাতুব্বরের ছেলে এবং রিহাদ মাতুব্বর বাবুর চর কাচারী ডাঙ্গী গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে। তারা উভয়েই সদরপুর থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

(ডিসি/এসপি/মে ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test