E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

২০২৬ মে ২০ ১৮:৫২:৪৭
গাজীপুরে দুদকের আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার, গাজীপুর : দুর্নীতি কমিশন সমন্বিত জেলা, গাজীপুর স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে মডারেটর ছিলেন অধ্যাপক মুকুল কুমার মল্লিক এবং বিচারকের দায়িত্ব পালন করেন ভাওয়াল মির্জাপুর কলেজের অধ্যাপক ও গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আবুল হোসেন, এন এম মুনির হোসাইন মোল্লা, গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ এনামুল হক। বিতর্কের ফলাফল সংগ্রহে সহযোগিতা করেন গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিদর্শক নাফিফা আক্তার।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ওইসব ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নাজমুল হুসাইন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন গাজীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

(এস/এসপি/মে ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test