কাপাসিয়ায় চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম কবির মেম্বার ও জুলাই যোদ্ধা সোহেল তালুকদারের উপর হামলার প্রতিবাদে বুধবার সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় জনসাধারণ।
উপজেলার টোক নগর গ্রামের কবির মেম্বারের বাস ভবনে এক সংবাদ সম্মেলন শেষে স্থানীয় শতাধিক জনসাধারণ হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
শফিকুল ইসলাম কবির মেম্বার জানান, বর্তমান সময়সহ বিগত তিন মেয়াদে তিনি টোক ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে টোক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদ ও তার ছেলে টোক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাজরাতুল ইসলাম রাফি তার কাছে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে এবং তা দিতে অস্বীকার করায় তাকে ইউনিয়ন পরিষদে যাতায়াত করতে ও দায়িত্ব পালনে বাধা দেয়। সম্প্রতি তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। এ ঘোষণার পর থেকে তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে তাদেরকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এমনকি তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান ও পরিবারকে নানাবিধ আর্থিক সহায়তা দিতে গেলেও তারা তাকে বাধা দেয়।
ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রাস্তার পাশে টানানো পোস্টার, বিলবোর্ড ও তোরণগুলোও তারা নষ্ট করে দিচ্ছে। এর কারণ জানতে চাইলে তারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
তিনি আরো বলেন, গত ১৭ মে রবিবার রাত ১০টার দিকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে টোক বাজারে একটি দোকানে গেলে টোক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদ ও তার ছেলে টোক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সাজরাতুল ইসলাম রাফির নেতৃত্বে একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।
এ সময় আশপাশে থাকা শ্রীপুর পৌর যুবদলের সভাপতি ও জুলাই যোদ্ধা সোহেল তালুকদার, রাজীব, এরশাদ, ফুয়াদ আহমেদ তনয়, মঞ্জু, সাদেক, মাহাবুবসহ অনেকেই তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসলে তারাও হামলার শিকার হয়ে আহত হন। পরে স্থানীয় জনসাধারণ মারাত্মক আহত অবস্থায় সোহেল তালুকদার ও কবির মেম্বারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল তালুকদারকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আর কবির মেম্বারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কবির মেম্বার বাদী হয়ে ১৮ মে সোমবার কাপাসিয়া থানায় আব্দুর রশিদ, তার ছেলে রাফিসহ চারজনের নাম উল্লেখ করে এবং ৭-৮ জনের নামে হামলার ও সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন। পরে এ বিষয়ে তদন্তের জন্য টোক তদন্ত কেন্দ্রের এস আই মোঃ মিনহাজ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে টোক ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রশিদ বলেন, টোক ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম কবির মেম্বার রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে টোক বাজারে রাত ১২ টার সময় মিটিং করছিল। টোক বাজারের একজন ইজারাদার হিসেবে আমার কাছে এ খবর আসলে আমরা কয়েকজন তাদেরকে বুঝিয়ে বাজার থেকে বের করে দিয়েছি। ওই সময় কোনো ধরনের মারামারির ঘটনা ঘটেনি। তাছাড়া চাঁদাবাজির অভিযোগও ভিত্তিহীন। টোক বাজারের সিসিটিভির ফুটেজগুলো চেক দিলেই এর সত্যতা নিশ্চিত করা সম্ভব।
এ বিষয়ে টোক তদন্ত কেন্দ্রের এস আই মোঃ মিনহাজ উদ্দিন জানান, গত ১৭ তারিখের মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এসকেডি/এএস/মে ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে নড়াইলে মানববন্ধন
- কাপাসিয়ায় চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
- ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ
- ‘উপকূলের নিরাপত্তা ও নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা প্রশংসনীয়’
- ‘পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনাসদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে’
- ‘আইনশৃঙ্খলার ক্ষেত্রে সরকার জনগণের হক আদায় করতে পারছে না’
- অপরাধীর ‘রুহ কাঁপানো বিচার’ চাইলেন ইরফান সাজ্জাদ
- ‘আমাদের সন্তানদের জন্য নিরাপদ পৃথিবী প্রয়োজন’
- বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দেশের নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী ড. মুহিত
- বেড়েছে সোনার দাম
- বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারীর মৃত্যু, আহত ২
- সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ
- ‘রামিসা হত্যার বিচার দ্রুত হবে’
- টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ
- ‘সরকারের কাছে জাস্টিস কার্ড চাই’
- ঢাকাসহ ১০ জেলায় বইছে তাপপ্রবাহ
- পাকিস্তানের অখন্ডতা রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের ধ্বংস করতে হব
- ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ শিক্ষক গৌরাঙ্গ সরকারকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- কয়েক কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূল হোতা সিরাজুল পুলিশের খাঁচায়
- ‘যে টাকা আনবে সে নম্বর পাবে’
- চাকরির প্রলোভনে প্রবাসীর স্ত্রীর থেকে ১৫ লক্ষ টাকা হতিয়ে নেওয়ার অভিযোগ
- মামাতো-ফুফাতো ভাইবোনের প্রেম, বাধা দেয়ায় ভাইকে হত্যা করল প্রেমিক
- ভারত থেকে ১৯ দিন পর দেশে ফিরল নিখোঁজ জেলের মরদেহ
- গোপালগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা
- টাঙ্গাইলে ড্যাবের মানববন্ধন
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- রাসেল আশেকী’র কবিতা
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- আ-মরি বাংলা ভাষা
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘উপকূলের নিরাপত্তা ও নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা প্রশংসনীয়’
২১ মে ২০২৬
- শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে নড়াইলে মানববন্ধন
- কাপাসিয়ায় চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
- বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারীর মৃত্যু, আহত ২
- সুন্দরবনের দস্যু সুমন বাহিনীর প্রধানসহ ৭ সদস্যের আত্মসমর্পণ
-1.gif)








