নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৩ গাড়িকে জরিমানা, হর্ন ধ্বংস
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : যানবাহনে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে নীলফামারীতে ৩টি গাড়িকে জরিমানার আওতায় এনেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে এই ক্ষতিকর হর্ন ব্যবহারের দায়ে যানবাহনগুলোকে আর্থিক দণ্ড দেওয়ার পাশাপাশি জব্দকৃত হর্ন ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার নীলফামারী সদর উপজেলার বাইপাস মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয় কর্তৃক ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় এই কার্যক্রম চালানো হয়।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী মোট ০২ (দুই)টি পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রসেন জিৎ দাস ও জনাব মোঃ আসাদুজ্জামান। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন
অভিযান চলাকালীন নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ০৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সাথে যানবাহনগুলো থেকে ৪টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি শব্দদূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন যানবাহনের চালকদের নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(ওকে/এসপি/মে ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোন ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না’
- ‘আমার সিদ্ধান্তেই বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি দল’
- ‘অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়’
- জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ, স্বস্তি ফিরছে বিদ্যুৎ-শিল্প খাতে
- টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
- লে. জেনারেল নিয়াজী চট্টগ্রাম সফর করেন
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- রাজনীতি আমার কাছে কী
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বিজয়ী লাল তরুণ
- সাঈদ-উর রহমান: শিক্ষকের ‘আপনি’ সম্বোধনে মানুষের মর্যাদার পাঠ
- ‘ঘুষ সাইট’-এর অভিযোগে দুই কর্মচারী শোকজ, তদন্তের পরপরই শিক্ষা কর্মকর্তার বদলি
- ধর্ষণের পর শিশু শিক্ষার্থীকে ঘরে পুঁতে রাখা, অভিযুক্তের ফাঁসির দাবি
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- দেশে এসে শরিফুলের কুরবানির ঈদ উদযাপনের ইচ্ছা অপূর্ণ রয়ে গেল
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- টাঙ্গাইলে প্রাথমিকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত
- ‘১৭ বছরের নিপীড়ন নির্যাতন যেনো আমরা ভুলে না যাই’
- সোনাতলায় গৃহবধূকে ধর্ষণের মামলায় নাজিম গ্রেপ্তার
- ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকি
- কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে ‘রেডমিন হরাইজন’ আয়োজন
- নীরবতার এক অদৃশ্য আয়না
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
- ৩ ভাইয়ের যাবজ্জীবন, এক ভাইয়ের সাত বছরের কারাদণ্ড
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট, ডাকাতের গাড়ি চাপায় পথচারী নিহত
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গোবিপ্রবি ছাত্র গণমঞ্চের সদস্যসচিব শাওনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ছাত্র গণ মঞ্চের সদস্য সচিবের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- ভাদ্রের শেষেই কুড়িগ্রামে শীতের আমেজ
- ডিজিটাল ফাইন্যান্সিংয়ের প্রসারে ব্র্যাক ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের উদ্যোগ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
-1.gif)








