E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

২০২৬ মে ২১ ১৮:০৬:১০
বগুড়ায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানীর বেতগাড়ি এলাকায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের কারখানায় শাজাহানপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।

মনিটরিংকালে দেখা যায়, প্লেইন ইয়োগার্ট ব্র্যান্ড নামের শক্তি দইয়ে কালার এবং ফ্লেভার ব্যবহার করলেও তা মোড়কে উপাদান হিসেবে ঘোষণা করছে না।

"ফর্টিফাইড টক দই" ব্র্যান্ড নামের টক দইয়ে STPP (সোডিয়াম ট্রাই পলিফসফেট) ব্যবহার করলেও তা মোড়কে উপাদান হিসেবে ঘোষণা করছে না। উল্লেখ্য, STPP প্রি-ডায়াবেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী এবং শিশুদের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর রাসায়নিক।

দই তৈরির মূল উপাদান দুধ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষা করে "টেট্রাসাইক্লিন" এবং "বিটা ল্যাকটাম এন্টিবায়োটিক"-এর উপস্থিতি পাওয়া যায়। যা অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। উক্ত অপরাধে বগুড়া শাজাহানপুরে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড-কে বগুড়া শাজাহানপুরের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি-এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২(ক) ধারা লঙ্ঘন জনিত অপরাধে ৩ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। এসময় নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফারুক হোসেন-সহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন শাজাহানপুর থানা পুলিশের একটি চৌকশ টিম।

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

(এটিআর/এসপি/মে ২১, ২০২৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test